দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট-ইউজি পরীক্ষার কেলেঙ্কারির বিষয়টি ক্রমাগত জোরালো হচ্ছে দেশজুড়ে। দিল্লির যন্তর-মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিবাদ  সংসদ পর্যন্ত পৌঁছেছে। ছাত্র-ছাত্রীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলেছেন। বলিউড তারকারাও CJP-র প্রতিবাদকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন। ছাত্রদের দাবিদাওয়া শুনতে প্রশাসনকে অনুরোধ করছেন। তাঁদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দা জানিয়েছেন। যদিও ছাত্র আন্দোলনের বিষয়টি নিয়ে এখনও বলিউডের অনেক তারকা মুখ খোলেননি। তা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। দিন কয়েক আগে, দেশের শিক্ষা দুর্নীতি, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ককরোচদের বিক্ষোভ এবং সোনম ওয়াংচুক এর অনশন নিয়ে মৌনব্রত পালন নিয়ে নেটিজেনদের রোষানলে পড়েছিলেন পর্দার ‘র‍্যাঞ্চো’ আমির খান। তিনি দাবি করেছিলেন, থ্রি ইডিয়টস্ সোনমের জীবন থেকে অনুপ্রাণিত নয়। এই নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন আমির। এবার ফিল্ম পড়ুয়াদের রোষানলে পর্দার ‘ফারহান কুরেশি’ তথা অভিনেতা আর. মাধবন।

দেশের ভবিষ্যত প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের রক্তাক্ত পরিস্থিতি নিয়ে চুপ থাকার কারণে পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়লেন চেয়ারম্যান তথা মাধবন। যেখানে পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে মুখে খুলেছেন থ্রি ইডিয়টসের ভিলেন তথা চতুর, ওমি বৈদ্য, সেখানে ছবির নায়করা কেন চুপ? এখানে দেখা যাচ্ছে ভিলেন হয়ে উঠলেন, এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সাইবারবাসী। এবার প্রশ্ন তুললেন FTII-এর পড়ুয়ারা।

 

 

View this post on Instagram

 

A post shared by Nishant Kabir (@unhinged_paradox)

শুধু তাই নয়, FTII-এ অভিনেতার ঘরের দরজার বাইরে ‘নিট ফর সেল’ পোস্টারও ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা। পোস্টারে লিখলেন, ‘স্যার গায়েব’। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ইতিমধ্যেই দিল্লিতে আরশোলাদের বিক্ষোভে সামিল হয়ে পড়ুয়াদের সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। দিন দুয়েক আগে সংসদ অভিযানে সশরীরে ককরোচদের আন্দোলনে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও প্রকাশ রাজ। কিন্তু চুপ বলিউডের একাংশ। অতীতে ‘রং দে বাসন্তী’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন আর মাধবন। সেই অর্থে শিক্ষার্থীদের জ্বালাযন্ত্রণা অন্তত তাঁর বোঝার কথা, কিন্তু তিনি ‘ককরোচ’দের আন্দোলন নিয়ে তিনিই চুপ! তাতেই কটাক্ষের বাণ ধেয়ে আসছে অভিনেতার দিকে।

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ