‘গর্ভাবস্থা সহজ ছিল না, কিন্তু আমি পেরেছি’, চতুর্থ কন্যার জন্ম দিলেন গাল গ্যাডট

ভিন ডিজেল, যিনি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্র্যাঞ্চাইজিতে গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করেছিলেন, তিনি মন্তব্য বিভাগে গিয়ে, তিনি একটি হাততালি ইমোজি পোস্ট করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে খুশির খবর! চার নম্বর সন্তানের জন্ম দিলেন ‘ওয়ান্ডার ওম্যান’-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী গাল গ্যাডট(GAL GADOT)। ভাবা যায়, অভিনেত্রী চারজন সন্তানের মা! তাও ফিগারে নেই ছিটেফোঁটা মেদ। গতবছর নেটফ্লিক্স থ্রিলার ‘হার্ট অফ স্টোন’ চলচ্চিত্রের মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন বলিউড ডিভা আলিয়া ভাট। সেই ছবিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন গ্যাল গ্যাডট। এরপর ইজরায়েল-হামাস ভয়ানক যুদ্ধের বিরুদ্ধেও আওয়াজ তুলতে দেখা যায় অভিনেত্রীকে। তখন অবশ্য নায়িকা অন্তঃসত্ত্বা ছিলেন, এখন সেটাই মনে হচ্ছে!

ইজরায়েলি বংশোদ্ভূত হলিউড নায়িকা গাল গ্যাডট ৬ মার্চ তাঁর নবজাতকের সঙ্গে একটি ছবি দিয়ে সুখবরটি ঘোষণা করলেন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। পোস্টটি শেয়ার করে ‘ওয়ান্ডার ওম্যান’ অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার যাত্রা কতটা চ্যালেঞ্জিং ছিল, সেটাও প্রকাশ করলেন। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা অবাক হয়ে যান। কারণ এর আগে অভিনেত্রী তাঁর প্রেগনেন্সির অবস্থার কোনও ইঙ্গিতই দেননি। ৩৮ বছর বয়সী অভিনেতা হাসপাতালে তাঁর চতুর্থ সন্তানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখলেন, “আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। গর্ভাবস্থা সহজ ছিল না, কিন্তু আমি সেই যাত্রা অতিক্রম করতে পেরেছি। তুমি আমাদের জীবনে এত আলো এনেছ, তাই তোমার নাম আমরা রাখলাম, ওরি, যার অর্থ ‘আমার আলো’।”

খবরটি প্রকাশ্যে আসা মাত্র গাল গ্যাডটের ভক্ত থেকে তাঁর সহকর্মীরা সকলেই অভিনন্দন জানাতে শুরু করেছেন। ভিন ডিজেল, যিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতে গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করেছিলেন, তিনি মন্তব্য বিভাগে গিয়ে, তিনি একটি হাততালি ইমোজি পোস্ট করেছেন। লিলি কলিন্স মন্তব্য করেছেন, “আহ অভিনন্দন!” গ্যাল ২০০৮ সালে Jaron Varsano এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা ২০১১ সালে তাদের প্রথম কন্যা, আলমারকে স্বাগত জানান। এরপর তাদের দ্বিতীয় কন্যা, মায়ার জন্ম হয় ২০১৭ সালের মে মাসে। তারপরে তাঁদের তৃতীয় কন্যা, ড্যানিয়েল জন্ম হয় ২০২১ সালে। আর তৃতীয় সন্তানের তিন বছরের পর চতুর্থ সন্তানকে স্বাগত জানালেন গ্যাল গ্যাডট। কাজের দিক থেকে, গালকে শেষ দেখা গিয়েছিল আলিয়া ভাটের সঙ্গে ‘হার্ট অফ স্টোন’-এ । তাকে পরবর্তীতে ডিজনির ‘স্নো হোয়াইট অ্যাজ দ্য ইভিল কুইন’-এ দেখা যাবে।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার