হবু মা আলিয়াকে শুভেচ্ছা জানালেন হলিউডের অভিনেত্রী

হলিউডি শুভেচ্ছা পেলেন আলিয়া। সকলেই জানেন 'হার্ট অব স্টোন' এর মাধ্যমে হলিউডে ডেবিউ করতে চলেছেন আলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৪ এপ্রিল মুম্বইয়ের বাসভবন বাস্তুতে আত্মীয় ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে চারহাত এক হয় আলিয়া ও রণবীরের। বিয়ের দু’মাস কাটতে না কাটতেই সুখবর দিল এই জুটি। সোম সকালেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবি দিয়ে জানালেন আলিয়া যে তিনি মা হতে চলেছেন। এই খবর সামনে আসার পর থেকেই শুভেচ্ছা জানিয়েছেন সকলে কাপুর দম্পতিকে। এবার হলিউডি শুভেচ্ছা পেলেন আলিয়া। সকলেই জানেন ‘হার্ট অব স্টোন’ এর মাধ্যমে হলিউডে ডেবিউ করতে চলেছেন আলিয়া। গ্যাল গ্যাডট এর সঙ্গে কাজ করেছেন তিনি এই ছবিতে। এদিন আলিয়ার এই সুখবর ভাগ করে নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। আলিয়ার পোস্টে হার্ট ইমোজি দিয়ে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন তিনি। 

টম হার্পারের ছবি হার্ট অব স্টোন এ কাজ করতে চলেছেন গ্যাল গ্যাডটের সঙ্গে আলিয়া। এই ছবির মাধ্যমেই হলিউদে ডেবিউ করতে চলেছেন তিনি। ছবিতে দেখা যাবে জেমি ডোরনানকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। এই ছবির জন্য লন্ডনে অনেকগুলো দিন কাটিয়েছেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় লন্ডনে থাকার দিনগুলো শেয়ার করেছেন তিনি। 

বিয়ের পরেই মাত্র কয়েকদিনের ছুটি নিয়েই ছবির শুটিংয়ে ফিরেছিলেন আলিয়া। মে মাসে শেষ করেন হলিউডের ছবির কাজ। সঙ্গে করেছেন ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ এর শুটিং যার কাজ প্রায় ৮০ শতাংশ হয়ে এসেছে। শুটিং করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেই কাজ করেছেন আলিয়া এমনতাই জাআন গিয়েছিল। শুধু তাই নয় জুলাইয়ে ছবির শুটিং পুরোপুরি শেষ করবেন তিনি এমনটাই জানা যাচ্ছে। সেভাবেই সমস্তটা প্ল্যান করেছেন অভিনেত্রী। যাতে তাঁর গর্ভাবস্থায় ছবির শুটিং যেন পিছিয়ে না যায়।  

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের