রমজানে গাজা যুদ্ধের ভয়াবহতা নিয়ে সিরিজ, ট্রেলার প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক

জানা গিয়েছে, পবিত্র রমজান মাসকে সামনে রেখে গাজা যুদ্ধের ভয়াবহ প্রেক্ষাপট নিয়ে ওই টিভি সিরিয়ালটি নির্মাণ করেছে মিশর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। ১৮ ফেব্রুয়ারি থেকে চলছে রোজা পালন। আগামী ১৯ এবং ২০ মার্চ পবিত্র ঈদ, মুসলিমদের বিগেস্ট ফেস্টিভ্যাল। এমন আবহে এবার একটি মিশরীয় টিভি সিরিয়ালকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হল মধ্যপ্রাচ্যে। জানা গিয়েছে, পবিত্র রমজান মাসকে সামনে রেখে গাজা যুদ্ধের ভয়াবহ প্রেক্ষাপট নিয়ে ওই টিভি সিরিয়ালটি নির্মাণ করেছে মিশর। সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘সাহাব আল-আর্দ’ (জমির মালিক)। সিরিজটির ট্রেলার মুক্তি পেতেই আরব বিশ্বসহ আন্তর্জাতিক মহলে তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই যুদ্ধের ট্র্যাজেডিকে ‘বাণিজ্যিকীকরণ’ করার চেষ্টা বলে সিরিজটিকে নিন্দা জানিয়েছেন। ১৫ পর্বের সিরিজ নিয়ে নির্মিত হয়েছে সিরিজটির। গল্পটি গাজা উপত্যকায় পাঠানো একটি মিশরীয় চিকিৎসা প্রতিনিধিদলকে ঘিরে আবর্তিত হয়েছে। যেখানে জরুরি চিকিৎসক সালমার চরিত্রে অভিনয় করেছেন একজন বিখ্যাত অভিনেত্রী মেন্না শালাবি।

অন্যদিকে জর্ডানের অভিনেতা আয়াদ নাসারকে একজন ফিলিস্তিনি নাসরের চরিত্রে দেখা যাবে। ট্রেলারটিতে গাজায় ইজরায়েলি হামলার ভয়াবহ দৃশ্য, ধ্বংসযজ্ঞ, বিস্ফোরণ, হাসপাতালে আহত ব্যক্তি, সৈন্যদের দরজা ভাঙার দৃশ্য, ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা, গাজায় পাঠানো ত্রাণ ট্রাক গুলিকে আটক এবং ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরা হয়েছে। সিরিজটিতে এই যুদ্ধের মানবিক দিক এবং রাজনৈতিক সমীকরণগুলো দেখানোর দাবি করা হলেও, এর বাণিজ্যিক উপস্থাপনা নিয়েই বিতর্ক উঠেছে। ট্রেলারটি প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গাজা কোনও চিত্রনাট্য নয়, এবং এর রক্ত ​​কোনও প্রচারণামূলক উপাদান নয়।’ অন্য একজন বলেছেন, ‘যে ব্যক্তি এই ট্র্যাজেডিটিকে টিভি সিরিয়ালে পরিণত করেছে সে শিল্পী নয় বরং একটি নৈতিক অপরাধের অংশীদার।’

 

সমালোচকদের অভিযোগ, যেখানে গাজায় এখনও রক্তক্ষরণ চলছে, সেখানে মানুষের মৃত্যু এবং দুর্ভোগ নিয়ে বিনোদনমূলক সিরিয়াল তৈরি করা অনৈতিক। যুদ্ধ এখনও চলছে। আর আমরা এমন শিল্পকর্মের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছি। যা কোনও সমাধান করবে না, কেন এই অর্থ ফিলিস্তিনিদের জন্য দান করা হবে না? অনেক সমালোচক শিল্পীদের ভণ্ড বলেছেন। কেউ কেউ এটিকে মিশরের ভাবমূর্তি উন্নত করার প্রচেষ্টা হিসেবে দেখেছেন। জানা গিয়েছে, এই সিরিজটি প্রযোজনা করছে মিশরের প্রধান টিভি চ্যানেল ওএন ই, যা মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের মালিকানাধীন। এখন এই চ্যানেলটিকে বিতর্কের বিষয়ে মন্তব্য করতে বলা হয়েছে। মজার বিষয় হল, সরকারপন্থী কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও এই অনুষ্ঠানটি বয়কটের আহ্বান জানিয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের