চুপি চুপি বিয়ে সারলেন ‘খেলাঘর’ ধারাবাহিকের মৌ ওরফে স্বীকৃতি, পাত্র কে?

যদিও অন্যান্য তারকাদের মতো সহকর্মীদের সঙ্গেও তাঁকে ঘন ঘন রিল বানাতে দেখা যায় না। এমনকী ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতেও তিনি নারাজ। তাই অভিনেত্রীর বিয়ের খবরে অনেক ভক্তেরই মন ভেঙেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়েছে আশ্বিন মাস, সাধারণত এ সময়টা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়। তাই বাঙালির বিয়ের খবর খুব একটা পাওয়া যায়না এ সময়টায়। আর বাঙালির বিয়ে মানেই অগ্রহায়ণ মাস। কিন্তু ২০২৪ সালে যেন ছন্দপতন। উৎসবের পাশাপাশি টলিউডে সানাইয়ের সুর। দিন কয়েক আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তার বিয়ের রেশ কাটতে না কাটতেই আবারও টলিউডে বিয়ের সানাই। একপ্রকার চুপিসাড়ে বিয়ে করলেন জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকের নায়িকা স্বীকৃতি মজুমদার।সিরিয়াল পাড়ার অতি পরিচিত মুখ তিনি। স্টার জলসার তাঁর দুটি ধারাবাহিকই জনপ্রিয়তা অর্জন করেছিল।

তাঁর কেরিয়ার শুরু হয় ‘খেলাঘর’ ধারাবাহিকের মাধ্যমে। সেই সময় পূর্ণার চরিত্রে বাঙালির ঘরের মেয়ে হয়ে ওঠেন অভিনেত্রী। তারপর স্বীকৃতি মৌ-এর চরিত্রে ‘খেলাঘর’ ধারাবাহিকেও ভাল জনপ্রিয়তা অর্জন করেছেন। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছে ‘আলোর কোলে’ ধারাবাহিকের আলোর চরিত্রে। সুতরাং তাঁর তিনটি ধারাবাহিকই সুপারহিট। তাই টলিউডের অতি জনপ্রিয় মুখ স্বীকৃতির। সমাজমাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়। সময় পেলেই দেশে-বিদেশে ঘুরতে বেরিয়ে যান। যদিও অন্যান্য তারকাদের মতো সহকর্মীদের সঙ্গেও তাঁকে ঘন ঘন রিল বানাতে দেখা যায় না। এমনকী ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতেও তিনি নারাজ। তাই অভিনেত্রীর বিয়ের খবরে অনেক ভক্তেরই মন ভেঙেছে। সম্প্রতি চুপিচুপি বিয়ে সেরেছেন স্বীকৃতি। যদিও বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে হয়েছে তাঁর। গায়েহলুদ, সঙ্গীত, রিসেপশন, সবটাই হয়েছে অভিনেত্রীর। স্বামীর সঙ্গেও ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী কাকে বিয়ে করেছেন? তাঁর পরিচয় না জানলেও অভিনেত্রী কোনও অভিনেতা কে বিয়ে করেননি তা স্পষ্ট।

সম্ভবত সেপ্টেম্বরে বিয়ে করেছেন স্বীকৃতি। কিন্তু কাউকে ঘুণাক্ষরে কিছু জানতে দেননি। বিয়ের দিন সাদা শাড়ি, ভারী গয়নায় সেজেছিলেন স্বীকৃতি। অবাঙালিমতে বিয়ে করলেও অভিনেত্রীর মাথায় বিয়ের মুকুট ও গাছকৌটো ছিল তাঁর হাতে। অভিনেত্রীর স্বামী রং মিলান্তি করে সাদা শেরওয়ানিতে সেজেছিলেন। সম্ভবত অভিনেত্রীর সহকর্মীরাও তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন না। কারণ অভিনেত্রীর যে বিয়ে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে ইন্ডাস্ট্রির কাউকে দেখা যায়নি। এমনকী নিজের বিয়ের ছবি বা ভিডিও কোনটাই অভিনেত্রী প্রকাশ্যে আনেননি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য