‘পুনম ভুয়ো মৃত্যু’ কাণ্ডে মুখ খুলল প্রচার সংস্থা GIMMICK

আজ সকালে জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা গিয়েছেন পুণম পাণ্ডে, ভক্তদের গোপনীয়তা বজায় রাখার জন্যে অনুরোধ করা হচ্ছে'!

Share:

নিজস্ব প্রতিনিধি: দুনিয়া এখন ব্যস্ত অভিনেত্রী তথা লাস্যময়ী মডেল পুনম পাণ্ডের ‘ভুয়ো’ মৃত্যুর খবর নিয়ে। গত শুক্রবার জনপ্রিয় মডেলের মৃত্যুর খবরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দুনিয়া। মাত্র ৩২ বছর বয়সে তাঁর মৃত্যু ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিল। শুক্রবার দুপুরের দিকে একটি ইনস্টাগ্রাম বিবৃতিতে পুনম পাণ্ডের টিম লেখেন, ‘ভক্তদের জন্যে দুঃখের খবর। আজ সকালে জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা গিয়েছেন পুণম পাণ্ডে, ভক্তদের গোপনীয়তা বজায় রাখার জন্যে অনুরোধ করা হচ্ছে’!

এরপরই একেবারে তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কারণ পুনমের শারীরিক অসুস্থতা কখনই বোঝা যায়নি, এমনকী তাঁর নিরাপত্তারক্ষী বা সহকর্মী কারুর কাছেই ছিল না। যদিও বরাবরই পুনম নিজেকে প্রচারের আলোকে আনতে চূড়ান্ত পর্যায়ে যেতেও দ্বিধা করেননি। তেমনই সন্দেহ উঠেছিল চারিদিকে। এই জল্পনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সকলের সামনে ধরা দেন পুনম। আর জানান তিনি জীবিত এবং একদম সুস্থ। আসলে তিনি সার্ভিকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যেই এমন উদ্যোগ নিয়েছেন। তিনি ‘GIMMICK’ নামক একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাঁদের এই উদ্যোগের প্রচার চালাতেই এমন প্রয়াস পুনমের। আসলে হাজার হাজার নারী এখনও এই ক্যান্সারে আক্রান্ত, প্রকাশ্যে আনতে পারেন না এই রোগের কথা! তাই তারা যাতে লুকিয়ে না থাকে এবং সচেতনতা বাড়াতেই এই প্রচেষ্টা। কিন্তু মৃত্যুর নাম করে প্রচার, এমনটা রীতিমতই ক্ষুব্ধ করেছে নেটিজেনদের, পুনমের ভুয়ো পাবলিশিটি স্টান্ট নিয়ে তুলোধনা করেছে তাঁর সহকর্মীরাই। এমনকি অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স তাঁর শাস্তির দাবি চেয়েছেন।

বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন পুনমের প্রচার সংস্থা Gimmick। সার্ভিকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাঁদের এই বিতর্কিত পদক্ষেপটি জনস্বাস্থ্য প্রচারের জন্য বিতর্কের জন্ম দিয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে, Gimmick সংস্থা তাঁদের ক্রিয়াকলাপের জন্য ক্ষমা চেয়ে লিখেছেন, “হ্যাঁ, আমরা Hauterfly-এর সঙ্গে সহযোগিতায় জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য পুনম পান্ডের উদ্যোগে জড়িত ছিলাম। এটা করার জন্য, আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের ক্রিয়াকলাপগুলি একটি একক মিশন দ্বারা চালিত হয়েছিল. সার্ভিকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে৷ ২০২২ সালে, ভারতে ১২৩,৯০৭ টি সার্ভিকাল ক্যান্সারের ঘটনা এবং ৭৭,৩৪৮ জন মারা গেছে৷ স্তন ক্যান্সারের পরে, জরায়ুমুখের ক্যান্সার হল ভারতে মধ্যবয়সী মহিলাদেরকে প্রভাবিত করে দ্বিতীয় সর্বাধিক ম্যালিগন্যান্সি।”

ছাদের উপর থেকে ঝরে পড়ল সোনা-নগদ, উত্তরপাড়ায় সাট্টা ডনের বাড়িতে পুলিশের হানা

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি