‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, পদ্ম পুরস্কার গ্রহণের ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন অলকা

বহুদিন ধরেই বিনোদন দুনিয়া থেকে দূরে রয়েছেন প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। শ্রবণগত সমস্যায় ভুগছেন তিনি, ঠিকমতো কানে শুনতে পাচ্ছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই বিনোদন দুনিয়া থেকে দূরে রয়েছেন প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। শ্রবণগত সমস্যায় ভুগছেন তিনি, ঠিকমতো কানে শুনতে পাচ্ছেন না। তাই গান গাওয়া থেকেও দূরে রয়েছেন। কয়েক বছর হয়ে গেলেও এখনও সেই সমস্যা থেকে মুক্তি পাননি তিনি। চলতি বছর ভারতীয় সঙ্গীত মহল অসামান্য অবদানের জন্যে তাঁকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি তাঁর পদ্ম পুরস্কার গ্রহণ করেছেন। সেখান থেকে গায়িকার একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু তাঁকে দেখে ভক্তরা রীতিমতো চমকে গিয়েছেন। চেহারার আমূল বদল হয়েছে গায়িকার। তিনি যে অসুস্থ, তা তাঁর চোখ-মুখেই স্পষ্ট।

গতকাল অনুষ্ঠানে রাষ্ট্রপতির থেকে পদ্ম পুরস্কার গ্রহণের সময় আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন অলকা। বলিউডে প্রায় চার দশক ধরে রাজত্ব করেছেন তিনি। ভক্তদের একাধিক ব্লকবাস্টার গান উপহার দিয়েছেন। সেই অলকা ইয়াগনিককে এমনভাবে দেখে রীতিমতো শিউরে উঠেছেন ভক্তমহল, তাহলে কী শুধু কানের সমস্যায় নয়, আরও গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন তিনি? অবশেষে গতকাল রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে গায়িকা নিজেই তাঁর স্বাস্থ্যগত জটিলতা নিয়ে মুখ খুলেছেন। যেখানে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়ার জন্যে তিনি কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাশাপাশি তাঁর স্বাস্থ্যগত সমস্যা নিয়ে বলেছেন, ‘গত দুই বছর ধরে আমি প্রচারের আলো থেকে, জনসমক্ষে আসা থেকে এবং আমার যাত্রার অনেক কিছু ভাগ করে নেওয়া থেকে দূরে আছি। আপনাদের অনেকেই জানতেন যে আমি কঠিন স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, এই পুরোটা সময় জুড়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকেছে। আজ দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা-মর্যাদাপূর্ণ পদ্মভূষণ গ্রহণ করতে যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার হৃদয় ছিল কৃতজ্ঞতায় পূর্ণ। এই সম্মান আমার কাছে গভীরভাবে বিনম্রকারী। আজ এই পুরস্কারে আমার নাম রয়েছে, এটি সমানভাবে সেই সমস্ত শ্রোতাদেরও প্রাপ্য, যারা আমার কণ্ঠকে তাঁদের জীবনে সাদরে গ্রহণ করেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমার গানকে ভালবাসা দিয়েছেন। তবে আমি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছি, আমি আজ এখানে থাকতে চেয়েছিলাম, শুধু নিজের জন্য নয়, বরং আপনাদের প্রত্যেকের জন্য, যারা আমার এই দীর্ঘ যাত্রার অংশ হয়েছেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)

২০২৪ সালে, অলকা তাঁর সকল ভক্তদের হতবাক করে জানিয়েছিলেন যে, তিনি বিরল সেন্সরিনিউরাল হিয়ারিং লস (SNHL) রোগে ভুগছেন, যা তাঁকে প্রচারের আলো থেকে সরে যেতে বাধ্য করেছে। অলকার কণ্ঠ শেষবার ইমতিয়াজ আলির অমর সিং চমকিলা (২০২৪) তে শোনা গিয়েছিল, যেখানে তিনি এ আর রহমানের সুর করা নরম কালজা গেয়েছিলেন।

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে কর্মীর মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ