চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে মৃত্যু হুমকি গোল্ডি ব্রারের! সলমনের নিরাপত্তা আরও জোরদার করল মুম্বই পুলিশ

নিজস্ব প্রতিনিধি: গতবছর পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর পরই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পরবর্তী নিশানা হয় সুপারস্টার সলমন খান। গতবছর থেকেই একাধিক মৃত্যুর হুমকি পাচ্ছেন অভিনেতা। ইতিমধ্যেই তাঁকে মেরে ফেলার চেষ্টাও করেছে লরেন্স বিষ্ণোই য়ের দলবল। এছাড়াও হুমকি মেইল, ফোন কল, উড়ো চিঠি মোটামুটি প্রতি মাসেই নায়কের মুম্বইয়ের দরবারে, কখনও অফিসে হাজির হচ্ছে। এমনকী গত এপ্রিলেও একটি ফোনকলে অভিনেতাকে হুমকি দেওয়া হয় যে, এপ্রিলেই তাঁর অনিবার্য। এই ধরণের ঘটনায় অভিনেতার বাড়ি, অফিস থেকে সব জায়গায় একাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে মুম্বই পুলিসের তরফ থেকে। অভিনেতাও এখন y+ ক্যাটাগরি নিরাপত্তার অধীনে। সঙ্গে সবসময় বুলেট প্রুফ গাড়ি করে প্রয়োজনীয় কাজ মেটান। এদিকে গত সপ্তাহেই লরেন্স বিষ্ণোই য়ের সহযোগী গোল্ডি ব্রার কাছ থেকে হুমকি ফোন পেয়েছেন বলিউডের জনপ্রিয় Rapper YO YO HONEY SINGH। দিল্লী পুলিশের নিরাপত্তায় রয়েছেন হানি। এবার গোল্ডি ব্রারের টার্গেট সলমন খান।

সিধু মুসেওয়ালা হত্যার পর তাঁর পরবর্তী টার্গেট সালমান খান। সম্প্রতি গোল্ডি ব্রার একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা অভিনেতাকে কিছুতেই ক্ষমা করবেন না। তাঁর সঙ্গে তাঁদের শত্রুতা সারাজীবনের, শত্রুদের কাউকে ছাড় দেবে না। এর আগে লরেন্স বিষ্ণোইও বলেছিলেন যে, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলে তিনি সুপারস্টারকে ক্ষমা করবেন। এবার গোল্ডি ব্রারের প্রকাশ্য মৃত্যুর হুমকি তারকার ভক্তদের রীতিমতো উদ্বিগ্ন করেছে। কয়েক মাস আগেই, মুম্বই পুলিশ অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছেন। সলমন খানের দলও এখন তাঁকে বাড়তি নিরাপত্তা দিয়েছে। তাঁর সঙ্গে এখন অনেক মানুষ থাকেন। সলমনের নতুন বুলেটপ্রুফ গাড়িতে B6 বা B7 ​​স্তরের নিরাপত্তা রয়েছে। মুম্বই পুলিশ এই হুমকিগুলি খতিয়ে দেখছে, এবং প্রয়োজনে আরও নিরাপত্তা বাড়াতে পারে সুপারস্টারের।

সলমন খানের এখন ওয়াই লেভেলের নিরাপত্তা রয়েছে। তবে সুপারস্টার সম্প্রতি একটি সাক্ষাৎকার বলেছেন যে, তাঁর চারপাশে এত নিরাপত্তা দেখে তিনি এখন ভয় পান। আইসিআইসিআই প্রুডেনশিয়াল এমএফ গোল্ডি ব্রার India today-কে বলেছেন, সিধু মুসেওয়ালাকে তিনিই হত্যা করেছেন। কারণ গায়ক ছিল অত্যন্ত অহংকারী এবং লুণ্ঠিত । মুসেওয়ালা তাঁদের অনেক ব্যক্তিগত ক্ষতি করেছেন যার কারণে তিনি তাঁর জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ