সৃজিতকে খোলা চিঠি গৌরাঙ্গ কুইল্যার! নেপথ্যে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

কথায় আছে সিনেমা হল সমাজের আয়না। সমাজকে সচেতন করতে সিনেমার সৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে সিনেমা হল সমাজের আয়না। সমাজকে সচেতন করতে সিনেমার সৃষ্টি। কিন্তু সেই সিনেমার মাধ্যমেই যদি কুসংস্কার ও ভুল বার্তা দেওয়া হয়? তাহলে তার চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না। একাবিংশ শতকে এসেও মান্ধাতার ভুল কনসেপ্ট সিনেমার পর্দায় তুলে ধরেছেন জাতীয় পুরষ্কার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দিয়েছেন স্বনামধন্য শিল্পী গৌরাঙ্গ কুইল্যা।

চিঠিতে শিল্পী সৃজিতের পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির একটি দৃশ্য নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সৃজিত বাবু আজ আপনার কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমাটি দেখলাম। সিনেমার একটি দৃশ্য দেখে প্রতিবাদ না করে থাকতে পারলাম না। আপনি হয়তো জানেন না, প্রতি বছর বাংলায় শুধুমাত্র সচেতনতার অভাবে সাপের কামড়ে মৃত্যু হয় ৮০০-৯০০ জনের। অসংখ্য সংগঠন এই বিষয়ে প্রতিবাদ জানায় ও সচেতনাতা করে সাধারণ মানুষকে। আপনি ২০২২ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়েও যা দেখালেন তা শুধু হাস্যকরই নয়, বরং গ্রামীণ সমাজের জন্য অত্যন্ত মারাত্মক। কাকাবাবুর সহকারী যখন সাপের কামড়ে প্রায় মারাই যাচ্ছিলেন তখন কাকাবাবু নিজের মুখ দিয়ে কামড়ে সাপের বিষ টেনে ফেলে নিয়ে বাঁচিয়ে দিলেন। আর এই বিশ্বাস যদি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়, তাহলে তো ক্ষতি হতে পারে, আপনি হয়তো বুঝবেন না। যারা অক্লান্ত পরিশ্রম করে বছরের পর বছর ধরে গ্রামীণ মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে ফেলেছেন। তারাই একমাত্র বুঝতে পারবেন।’

শিল্পী সৃজিতকে খোলা চিঠিতে এও অনুরোধ করেছেন, ‘এই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়ার অনুরোধ করলাম।’

মগরায় প্রৌঢ়ের রহস্যমৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ