গোঁফ, সঙ্গে দারুণ হেয়ারস্টাইল, নতুন লুকে শোরগোল ফেলে দিলেন গোবিন্দা

মাথাভর্তি চুল, ঠোঁটের উপরে চওড়া গোঁফ, স্যুটেড-ব্যুটেড, চোখে রোদ-চশমা, হিরো নং ওয়ান গোবিন্দার নয়া লুকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথাভর্তি চুল, ঠোঁটের উপরে চওড়া গোঁফ, স্যুটেড-ব্যুটেড, চোখে রোদ-চশমা, হিরো নং ওয়ান গোবিন্দার নয়া লুকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ অভিনেতার এই লুক তাঁর পরিচিত স্টাইল থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, শুক্রবার বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবিন্দা তাঁর একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা প্রকাশ্যে আসতেই ভক্তদেল অবাক করেছে। ২০১৯ সালের পর থেকে আর পর্দায় দেখা মিলছে না গোবিন্দার। অথচ তাঁর সমসাময়িক অভিনেতারা দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন সিনেমা, সিরিজে। এমতাবস্থায় অভিনেতাকে আবারও পর্দায় দেখতে চান ভক্তরা। তাই ৬১ বছর বয়সী অভিনেতার নতুন ছবি ভক্তদের চিন্তাকে আরও উসকে দিল। সকলেই মনে করছেন আবারও পর্দায় কামব্যাক করতে চলেছেন গোবিন্দা। কিন্তু আসল রহস্যটা কী?

 

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে, এই চেহারায় বর্ণিত হয়ে গোবিন্দাকে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরার দিকে হাঁটতে দেখা গিয়েছে। যা ভক্তদেরকে তাঁর অতীতের ক্যারিশ্মার কথা মনে করিয়ে দিচ্ছে। মাস কয়েক আগে নিজেই নিজের পায়ে ভুলবশতঃ গুলি চালিয়ে দিয়েছিলেন গোবিন্দা। জানা যায়, বাড়িতে থাকা লাইসেন্সপ্রাপ্ত রাইফেল পরিষ্কার করতে গিয়েই ভুলবশতঃ নিজের পায়ে গুলি চালিয়ে দেন অভিনেতা। তবে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর স্ত্রী সুনীতার সঙ্গে তাঁর ডিভোর্সের জল্পনা ওঠে। এত কিছুর পরেও ভক্তরা আবারও অভিনেতাকে পর্দায় দেখতে চান। গোবিন্দা হল সেই অভিনেতা, যিনি হাসি, রোমান্স, অ্যাকশন সবরকম চরিত্রেই সমান সাবলীল। যাই হোক, গোবিন্দার এই নতুন লুকের ছবিটি দ্রুত ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “গোবিন্দ জাইসা হিরো কোন দুসরা নাহি হ্যায়। শুধুমাত্র একটি ব্র্যান্ড।”

 

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

অন্যরা অনুমান করেছেন যে, তাঁর নতুন চেহারাটি আসন্ন কোনও চলচ্চিত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত। আবার কেউ কেউ মনে করছেন, এটি গোবিন্দা নয়, তাঁর Lookalike।নব্বইয়ের দশকের বলিউডের এক গুরুত্বপূর্ণ মুখ ছিলেন গোবিন্দা। গতিশীল পর্দা উপস্থিতি, অনবদ্য কমিক টাইমিং এবং অতুলনীয় নৃত্যের জন্য তিনি সর্বাধিক পরিচিত। নব্বইয়ের দশকে পরপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি ভক্তদের। তিনি যা কিছু স্পর্শ করতেন তা সোনালী রঙের হয়ে যেত। তাঁর চলচ্চিত্র তালিকায় রয়েছে, কুলি নং ১, দুলহে রাজা, রাজা বাবু, পার্টনার সহ আরও বেশ কিছু জনপ্রিয় সিনেমা অন্তর্ভুক্ত। তবে, ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে, গোবিন্দার কেরিয়ারে উল্লেখযোগ্য পতন শুরু হয়। তিনি এখন মূলধারার সিনেমা থেকে একেবারেই অদৃশ্য হয়ে গিয়েছে। সম্প্রতি তাঁর স্ত্রী সুনীতা আহুজা তাঁর কেরিয়ারের পতনের জন্যে তাঁর দলের চারজনকে দায়ী করেছেন। যারা অভিনেতাকে এগোতে দেয়নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের