মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

মায়ের মৃত্যুর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন বলিউডের 'হিরো নং ওয়ান' গোবিন্দা। কিন্তু কেন? সম্প্রতি জীবনের বেদনাদায়ক এই অধ্যায় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের মৃত্যুর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা। কিন্তু কেন? সম্প্রতি জীবনের বেদনাদায়ক এই অধ্যায় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে গোবিন্দার ব্যক্তিগত জীবন। কখনও স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন ওঠে, আবার কখনও হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার গুঞ্জন ওঠে। তবে সব বিতর্ককে উড়িয়ে দিয়ে সুখে সংসার করছেন অভিনেতা। এবার একটি সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, তাঁর মা নির্মলা দেবীর মৃত্যুর পর তিনি নর্মদা নদীতে নেমে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি মাকে হারিয়ে এতটাই শোকে মূহ্যমান হয়ে পড়েছিলেন, সেই সময়ে তিনি ভেবে ছিলেন, আত্মহত্যার পথ বেছে নিলেই তিনি মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারবেন।

গোবিন্দার মা একজন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী ছিলেন। ১৯৯৬ সালের ১৫ জুন ৬৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সেই সময়ে মানসিক পরিস্থিতি কেমন ছিল, সে বিষয়ে অভিনেতা জানান, ‘মায়ের মৃত্যুর পর আমি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে ছিলাম। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমি নর্মদা নদীর ধারে ছিলাম। ভাবলাম, নদীর আরেকটু গভীরে গেলে হয়তো মায়ের সঙ্গে আমার দেখা হবে। তাই আমি নদীতে নেমে পড়লাম। আমি আমার মাকে ভীষণ ভালবাসতাম। তবে আমি মরতে পারিনি। একজন পুরোহিত আমাকে নদীতে থেকে উঠিয়ে দেন। আমি নদী থেকে উঠে আসতেই তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘কী হয়েছে, গোবিন্দা?’ তখন আমি বুঝতে পারলাম, আমি কিছু একটা ভুল করছি। তখনই আমি একটা শিক্ষা পেলাম। নতুনভাবে বাঁচতে উদ্যোগী হলাম। সেই মানসিক অবস্থা কাটিয়ে উঠে নতুন করে বাঁচতে শিখলাম। তবে এই অবস্থা কাটিয়ে উঠতে আমার ১৫ দিন সময় লেগেছিল।’ তিনি আরও বলেন, ‘আমার জন্য জীবনের আসল অর্থ ছিল যে আমি আমার পরিবার এবং আমার মায়ের সেবা করতে পেরেছি। তিনি আমার জন্য যে সমস্ত ইচ্ছা কল্পনা করেছিলেন, ২১ বছর বয়সে আমি তা অর্জন করেছিলাম।’

গোবিন্দা কে পরবর্তীতে ‘রূপা’ ছবিতে দেখা যাবে, তিনি নবাগত কোমল রানী স্বর্ণকর অভিনয় করেছেন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল