Loading live market data...
Loading active stocks...
Connecting...

ডিভোর্সের জল্পনা উড়িয়ে একসঙ্গে গণেশ চতুর্থী উদযাপন গোবিন্দা-সুনীতার

জেদের বাড়িতে গণেশ চতুর্থীর বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন তারকা দম্পতি। আর মুখে কিছু না বললেও এভাবেই নিজেদের সম্বন্ধে ওঠা সম্পর্ক ভাঙার গুজব উড়িয়ে দিলেন গোবিন্দা এবং সুনীতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই গুঞ্জন চলছে যে, বলিউডের হিরো নং ওয়ান গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের সংসার ভাঙতে চলেছে। এও শোনা গিয়েছিল যে, সুনীতা ও গোবিন্দা এক ছাদের তলায় থাকেন না। ছেলে ও মেয়েকে নিয়ে আলাদা বাড়িতে থাকেন তিনি এও শোনা গিয়েছিল কে, মারাঠা এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন হিরো নং ওয়ান। তাই পরকীয়ার অভিযোগে সুনীতা গোবিন্দার বিরুদ্ধে ব্যভিচার, নিষ্ঠুরতা-সহ একাধিক অভিযোগ এনে ফ্যামিলি আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। কিন্তু এই গুজব উড়িয়ে দিয়েছেন গোবিন্দার ম্যানেজার, আইনজীবী, তাদের কন্যা টিনা-সহ সকলে।

এবার গণেশ পুজো উপলক্ষে একসঙ্গে ধরা দিয়ে জল্পনার একেবারে অবসান ঘটালেন গোবিন্দা ও সুনীতা। আজ থেকে মহারাষ্ট্র জুড়ে গণেশ পুজো শুরু হয়েছে। তবে গণেশ পুজোতে প্রতিবছরের মতোই ভক্তরা অপেক্ষা করে থাকেন তারকাদের বাড়িতে পুজো দেখার জন্যে। সেক্ষেত্রে ব্যতিক্রম নন প্রবীণ তারকা দম্পতিও। নিজেদের বাড়িতে গণেশ চতুর্থীর বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন তারকা দম্পতি। আর মুখে কিছু না বললেও এভাবেই নিজেদের সম্বন্ধে ওঠা সম্পর্ক ভাঙার গুজব উড়িয়ে দিলেন গোবিন্দা এবং সুনীতা। বুধবার, (২৭ আগস্ট) গোবিন্দা এবং সুনীতা একসঙ্গে এই অনুষ্ঠান উদযাপন করতে শহরে ঘুরতে বেরিয়েছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

তাদের পরনে ছিল মেরুন রঙের পোশাক। অর্থাৎ রঙ মিলান্তি হয়ে ধরা দিলেন তারকা যূগল। সঙ্গে দুজনে পাপারাজ্জিদের জন্য পোজও দিলেন। গণপতি মূর্তির সঙ্গে ছবি তুললেন, হাত জোড় করে পাপারাজ্জিদের শুভেচ্ছা জানালেন। গতকাল গোবিন্দা এবং সুনীতার মেয়ে টিনা আহুজা তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের গুজবের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে, তিনি এত সুন্দর পরিবার পেয়ে ‘ধন্য’ বোধ করছেন। এগুলি সব গুজব। তিনি এই গুজবে কান দেন না। তিনি আরও বলেন, “একটি সুন্দর পরিবার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি এবং মিডিয়া, ভক্ত এবং প্রিয়জনদের কাছ থেকে আমরা যে উদ্বেগ, ভালোবাসা এবং সমর্থন পাচ্ছি তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।” ১৯৮৭ সালের ১১ মার্চ গাঁটছড়া বেঁধেছিলেন গোবিন্দা ও সুনিতা।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের