‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই চটে লাল সুনীতা, কী জবাব দিলেন?

বছর কয়েক ধরেই ডিভোর্সের জল্পনায় চর্চায় রয়েছেন নব্বই দশকের পাওয়ারফুল দম্পতি 'হিরো নং ওয়ান' গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর কয়েক ধরেই ডিভোর্সের জল্পনায় চর্চায় রয়েছেন নব্বই দশকের পাওয়ারফুল দম্পতি ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা। গত বছরেই প্রকাশ্যে এসেছিল যে, ৩৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন তারকা দম্পতি। নেপথ্যে একজন মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার পরকীয়া। এই বিষয়টি গোটা দেশকে অবাক করে দিয়েছিল। গুজব উড়িয়ে সুখে শান্তিতে সংসার করছেন তারকা দম্পতি। কিন্তু তাঁদের একসঙ্গে লাইমলাইটে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না। একাধিকবার বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন সুনীতা। তবে একটা সময় ছিল সুনিতা আহুজা শুধুমাত্র গোবিন্দার স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু এখন তিনি প্রতিটি ঘরে ঘরে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে গিয়েছিলেন সুনীতা। সেখানে তাঁকে গোবিন্দার পরকীয়া নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, যে, ‘আমরা শুনেছি গোবিন্দা জি পরকীয়া করছেন?’ এই প্রশ্ন শুনেই সুনীতা প্রচণ্ড রেগে যান। তিনি সঞ্চালকের মুখের উপর স্ক্রিপ্টটি ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনি কী এখানে আজেবাজে কথা বলার জন্যেই আমাকে ডেকেছেন? আমাদের আলাদা করার সাহস কাও নেই।’ তবে রেগে গেলেও সুনীতা গোটা পডকাস্ট জুড়ে নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছিলেন। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘আপনি কি নিজের সম্পর্কে কখনও কোনও গুজব শুনেছেন, যা শুনে আপনি হেসেছেন?’ তখন সুনীতা বলেন, তাঁর সম্বন্ধে এমন কোনও গুজব নেই।

পডকাস্টে সুনীতা আরও বলেন, ‘গোবিন্দ আর আমি আলাদা থাকি ঠিকই। কিন্তু আমাদের আলাদা করার সাহস কারও নেই। আমাদের দুটো বাড়ি আছে। গোবিন্দা যখন এমপি হলেন, তখন অনেক কর্মী আমাদের বাড়িতে আসত। আমরা শর্টস পরে ঘুরে বেড়াতে অভ্যস্ত। আমার মেয়ে টিনা বাড়িতেই থাকে। আমাদের কোনও ব্যক্তিগত পরিসর ছিল না। তাই আমি তখন গোবিন্দাকে বলে ছিলাম, ‘সামনের বাড়িটায় তুমি থাকো। সেখানেই সব কর্মীদের আমন্ত্রণ জানাও। আমি এটুকুই বলেছিলাম, আর মিডিয়া বিষয়টাকে অতিরঞ্জিত করে ফেলল। বলা হতে লাগল যে গোবিন্দা আর সুনীতা একসঙ্গে থাকেন না। তারা বিষয়টাকে এমনভাবে বাড়িয়ে তুলল যে, কারও সংসার যদি নাও ভাঙে, তাও ভেঙে যাবে।’

পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল