চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাঝ আকাশে মিমির খাবারে চুল, বিমান সংস্থাকে ক্ষমা চাইতে হবে, দাবি তারকা সাংসদের

নিজস্ব প্রতিনিধি: আজকাল উড়ান সংস্থা পরিষেবা নিয়ে একাধিক তারকারা নানা অভিযোগ আনছেন। রীতিমতো হেনস্থার সৃষ্টি হচ্ছেন তাঁরা। পূর্বে বিমান সংস্থার বিরুদ্ধে এরূপ একাধিক অভিযোগ এনেছিলেন বলিউড তারকারা। কোনও সময়ে লাগেজ নিয়ে সমস্যা, কখনও আবার খাবার নিয়ে সমস্যা, কখনও ক্রুদের অভব্য আচরণ, আবার কখনও লাগেজ ভেঙে দেওয়া- বিমান সংস্থার বিরুদ্ধে এরূপ নানা অভিযোগ এনেছিলেন বলি তারকারা। যা নিয়ে পরে অবশ্য বিমান কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেন। গতবছরেই জনপ্রিয় তারকা নিমরত কৌর, পূজা হেগড়ে, সতীশ শাহ, মহিমা খান-সহ একাধিক তারকারা বিমানে তাঁদের হেনস্থার বিষয়টি প্রকাশ্যে আনেন। তারকাদের ক্ষেত্রে সবসময়ই বিমানে যাতায়াতের বিষয়টি একেবারেই কমন।

এবার বিমানের একই সমস্যার কোপে পড়লেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। হ্যাঁ, দিন কয়েক আগেই জন্মদিন উদযাপনে প্যারিসে বেড়াতে গিয়েছিলেন তারকা-সংসদ মিমি চক্রবর্তী। ফেরার পথে মাঝেআকাশ এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলেন মিমি চক্রবর্তী। এমনকী চুপ করে ছিলেন না অভিনেত্রী, এমিরেটস উড়ান সংস্থার কাছে ক্ষমার দাবিতে সরব হলেন তিনি। গতকাল রাতে টুইটে বিমান সংস্থা এমিরেটস-কে ট্যাগ করে অভিনেত্রী জানান, বিমানে যে খাবার দেওয়া হয় তাঁকে, তাঁর মধ্যে ছিল চুল।

তাতেই বেজায় ক্ষুব্ধ নায়িকা। তিনি উড়ান সংস্থার উদ্দেশে লেখেন, “আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে, যাঁরা আপনাদের সঙ্গে যাত্রা করছেন, তাঁদের বিষয়ে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনও ছোটখাটো ব্যাপার নয়। আপনাদের টিমের তরফে একটা উত্তর কিংবা ক্ষমা কিছুই আসেনি।” খাবারের প্লেটের ছবি দিয়ে অভিনেত্রী আরও লেখেন, “এই চুলটা আমার ক্রসাঁ থেকে বেরিয়েছিল, যা আমি খাচ্ছিলাম। এখনও পর্যন্ত উড়ান সংস্থার তরফ থেকে আমার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।” বরাবরই প্রতিবাদী মেজাজের মিমি। দিন কয়েক আগেই ৩৪-এ পা দিলেন তিনি। এ বছরের জন্মদিনটা মিমি পালন করেছেন প্যারিসে। এই সফরে মিমির সঙ্গী ছিলেন তাঁর ঘনিষ্ঠ একজন বান্ধবী। শরীরচর্চা ভুলে হট চকলেট, ফ্রেশ ক্রিম, কেকে এতদিন নিজেকে ডুবিয়ে রেখেছিলেন নায়িকা। তবে মঙ্গলবারই দেশে ফিরেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ