‘তুমি আমাকে একা ফেলে চলে গেলে’, স্বামীর জন্মদিনে আবেগঘন হেমা মালিনী

প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাও দেখতে দেখতে ১৪ দিন কেটে গেল। বেঁচে থাকলে আজ তিনি ৯০ বছরে পদার্পণ করতেন। সোমবার (৮ ডিসেম্বর) অভিনেতার জন্মদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাও দেখতে দেখতে ১৪ দিন কেটে গেল। বেঁচে থাকলে আজ তিনি ৯০ বছরে পদার্পণ করতেন। সোমবার (৮ ডিসেম্বর) অভিনেতার জন্মদিন। প্রতিবছর আজকের দিনে বাড়ির বাইরে বেরিয়ে ভক্ত ও পুত্রদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করতেন তিনি। কিন্তু আজ দেওল পরিবার অন্ধকার। কেননা ২৪ নভেম্বর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ধর্মেন্দ্র। যদিও তাঁর মৃত্যুর খবর অনেক পরেই প্রকাশ্যে এসেছিল। তাঁর মৃত্যুতে এখনও গোটা দেশ শোকাহত। বলিউডে তাঁর অবদান ভোলার নয়। স্বাভাবিকভাবে অভিনেতার পরিবারের পাশাপাশি তাঁর ভক্তরা মনে করছেন তাঁকে। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তির ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়া তাঁর মেয়ে এশা দেওল, পুত্র সানি ও ববি দেওল, বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং স্মৃতি ভাগ করে নিয়েছেন। দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীও স্বামীর জন্মদিনে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, “ধর্মজি। শুভ জন্মদিন আমার প্রিয় হৃদয়। দুই সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে, তুমি আমাদের মধ্যে আর নেই, ধীরে ধীরে আমি আমার জীবন পুনর্গঠনের চেষ্টা করছি, তুমি সর্বদা আমার হৃদয়ে থাকবে।” এরপর তিনি কিছু আনন্দের স্মৃতি ভাগ করে নিয়েছেন। সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো কয়েকটি ছবিও তিনি ভাগ করে নিয়েছেন। এবং জানিয়েছেন ধর্মেন্দ্রজি সবসময় তাঁকে ‘সুন্দরী কন্যা’ বলে ডাকতেন। এদিন এশা দেওলও তাঁর প্রয়াত বাবার জন্য একটি আন্তরিক চিঠি লিখেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, “আমার প্রিয় বাবা তোমার সঙ্গে আমার সবচেয়ে শক্তিশালী বন্ধন। সবকিছুর বাইরে আমরা সবসময় একসঙ্গে আছি বাবা। সে স্বর্গ হোক বা পৃথিবী। আমরা এক। আমি খুব কোমলভাবে, যত্ন সহকারে এবং মূল্যবানভাবে তোমাকে আমার হৃদয়ে রেখেছি। যাতে এই জীবনের বাকি সময় আমরা একসঙ্গে থাকতে পারি।”

 

একই সঙ্গে তিনি ধর্মেন্দ্রের সঙ্গে কয়েকটি মূল্যবান ছবি শেয়ার করেছেন। তিনি সবসময় তাঁকে মিস করবেন। অন্যদিকে সানি ও ববিও তাঁদের প্রয়াত বাবার সঙ্গে মুল্যবান দুটি ছবি শেয়ার করে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া প্রয়াত অভিনেতাকে স্মরণ করে, জ্যাকি শ্রফও তাঁর X হ্যান্ডেলে একটি ক্লিপ আপলোড করে লিখেছেন, “ধরমজিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি।”

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের