কাপুর পরিবারে খুশির মেজাজ, ফের দিদা হলেন নীতু কাপুর, পিসি হলেন করিনা

ছবির ক্যাপশনে লেখা রয়েছে, "দাদু মনোজ এবং দাদি (ঠাকুমা) রিমা আমাদের নাতি জন্মের কথা ঘোষণা করতে পেরে খুবই উত্তেজিত!

Share:

নিজস্ব প্রতিনিধি: কাপুর পরিবারে একের পর এক খুশির বন্যা। ফের দিদা হলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর পত্নি নীতু কাপুর, পিসি হলেন করিনা কাপুর এবং করিশ্মা কাপুর। গতবছর থেকেই কাপুর পরিবারে চলছে উৎসবের মরসুম। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে, তাঁদের প্রথম সন্তান রাহার জন্ম সব নিয়ে এখনো মেতে রয়েছেন কাপুর পরিবার। দিদা নীতু কাপুরই নামকরণ করেছেন নাতনির। তবে এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেন নি রণলিয়া। যাই হোক, এর রেশ কাটতে না কাটতেই আবারও খুশির মেজাজ কাপুর পরিবারে। পুত্র সন্তানের জন্ম দিলেন কাপুর পরিবারের ভাগ্না বৌ আনিসা মালহোত্রা। বাবা হলেন আরমান জৈন।

অভিনেত্রী করিনা কাপুর এবং নীতু কাপুর সুখবরটি ঘোষণা করলেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রবীণ অভিনেতা নীতু কাপুর ঘোষণা করেছেন যে, তাঁর ভাগ্নে আরমান জৈন এবং তাঁর স্ত্রী আনিসা মালহোত্রা সদ্য একটি পুত্রসন্তানের বাবা-মা হলেন। রবিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে, নীতু আরমানের বাবা-মা রিমা কাপুর এবং মনোজ জৈন সমন্বিত একটি অ্যানিমেটেড পোস্ট শেয়ার করে এই খবরটি জানান। আরমান রিমা ও মনোজের বড় সন্তান। তাঁদের আরও একটি ছেলে আছে, যার নাম আদার জৈন। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “দাদু মনোজ এবং দাদি (ঠাকুমা) রিমা আমাদের নাতি জন্মের কথা ঘোষণা করতে পেরে খুবই উত্তেজিত!” ছবিটি নিজের হ্যান্ডেলে পুনরায় শেয়ার করে, নীতু পোস্টের ক্যাপশনে লিখলেন, “পরিবারে নতুন সংযোজনকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত উত্তেজিত।”

অভিনেত্রী করিনা কাপুরও নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “গর্বিত বাবা-মা আমার প্রিয়।” চলতি বছর ফেব্রুয়ারিতে আনিসার বেবি শাওয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন করিনা, নীতু। ইনস্টাগ্রামে, করিনা ভগ্নিপতির সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। আরমান এবং আনিসা ২০২০ সালের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েছেন। করিনাকে পরবর্তীতে তব্বু, কৃতি স্যানন এবং দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দ্য ক্রু নামে একটি নতুন ছবিতে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর ও রিয়া কাপুর। দ্য ক্রু ছাড়াও, তাঁকে পরবর্তীতে পরিচালক সুজয় ঘোষের থ্রিলারে দেখা যাবে। যা ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি। এতে বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াও অভিনয় করেছেন।  

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে