আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেম দিবসেই বিয়ের পিঁড়িতে হার্দিক-নাতাশা, তিনদিন ধরে চলবে বিবাহ-অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাত্রী কে? অবশ্যই তাঁর একমাত্র সন্তান অগস্ত্য-র মা নাতাশা স্ট্যানকোভিচ। বলিউডে একের পর এক বিয়ের সানাই। করোনা পরবর্তীতে একাধিক তারকা দেশেই বিবাহ সেরেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারকা দের এখন ‘ওয়েডিং ডেস্টিনেশন’ রাজস্থান। ২০২১ সালে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি সকলেরই বিয়ের আসর বসেছিল রাজস্থানের বিলাসবহুল দুর্গে। এবার সেই তালিকায় নাম যুক্ত হল, হার্দিক-নাতাশার ও।

২০২০ সালে করোনাকালীন আচমকাই বাবা হওয়ার খবর দিয়েছিলেন হার্দিক। তখনই বাগদত্তা নাতাশার সঙ্গে তড়িঘড়ি আইনী বিয়ে সেরে নেন হার্দিক। তার ২ মাস পরেই পুত্রের জন্ম হয়। সেই কারণে জমকালো আয়োজনে বিয়েটা আর হয়নি তাঁদের, দেখতে দেখতে পুত্রের বয়ে ৩ বছর ছুঁই ছুঁই। তাই এখুনি সঠিক সময়। ভালোবাসার দিনেই সামাজিক রীতিতে বিবাহ করতে চলেছেন হার্দিক-নাতাশা। একেবারে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী উদয়পুর র‌্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হবে তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই বিরাট-অনুষ্কা সহ, আথিয়া-কেএল রাহুল রওনা দিয়েছেন রাজস্থানের উদ্দেশে। এদিকে বিয়ের জন্য সোমবারেই পুত্রকে নিয়ে উদয়পুরে পৌঁছেছেন হার্দিক-নাতাশা। তাঁদের সঙ্গে গিয়েছেন তাঁদের পরিবারের সদস্য ও ভারতীয় ক্রিকেটার ইশান কিষাণও।

মেহেন্দি, হলদি, সঙ্গীত, প্রাক-বিয়ের অনুষ্ঠান সমস্ত রীতি মেনেই বিবাহ সম্পন্ন হবে। আজ সন্ধ্যায় তাঁদের বিয়ের লগ্ন। সোমবার মেহেন্দি অনুষ্ঠান হয়েছে এবং মঙ্গলবার হলদি এবং সঙ্গীতের মতো অনুষ্ঠান হবে। হার্দিক ২০২০ সালের ১ জানুয়ারী নাতাশার সঙ্গে বাগদান সারেন, তিনিই তাঁদের স্পেশাল মুহূর্তের একগুচ্ছ ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় খবরটি ব্রেক করেন। সোমবার, হার্দিক, নাতাশা, তাঁদের ছেলে অগস্ত্য পান্ডিয়া এবং পরিবারের অন্যান্য সদস্য রাজস্থানে পৌঁছন। তাঁদের বিয়েতে উপস্থিত থাকবেন ক্রিকেট দুনিয়ার সকল তারকা। সম্প্রতি রাজস্থানের জয়সলমীর সূর্যগড় প্রাসাদে বিয়ে করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এরপরই রাজস্থানের আরও একটি ৫০০ বছর পুরোনো দুর্গে বিবাহ সম্পন্ন হয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ের বিয়ে শ্যানেল ইরানির। বর্তমানে সেলিব্রিটিদের বিয়ের প্রধান গন্তব্য হয়ে উঠেছে রাজস্থান।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ