‘হরগৌরী পাইস হোটেল’-ধারাবাহিকে নতুন চমক, শংকরের দাদার চরিত্রে কামব্যাক করছেন রাহুল

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজনা র এই ধারাবাহিক তৈরি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই শুরু হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজনা র এই ধারাবাহিক তৈরি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। সম্পূর্ণ পারিবারিক তটে আবদ্ধ এই ধারাবাহিক সাফল্যের সঙ্গে ১০০ পর্ব পার করে ফেলেছে। শঙ্কর আর ঐশানীর জুটিও দর্শকদের পছন্দের। যে ভূমিকায় অভিনয়ের করছেন, রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায়। পেশায় শংকর হোটেল ব্যবসায়ী। ঘটনাচক্রে উচ্চশিক্ষিত ঐশানিকে বিয়ে করতে বাধ্য হন তিনি, শংকরের পরিবার চাইত অল্প কোনো শিক্ষিত মেয়েকে পরিবারের বউ করবে, কিন্তু বিয়ের পর ঐশানির উচ্চশিক্ষার কথা জানতে পেরেও তাঁকে পরিবারের সবাই মেনে নেন। শংকর বউকে পড়াশোনা সম্পন্ন করতে সাহায্য করছেন। এবার কাহিনীতে এল বড়সড় টুইস্ট। এই সিরিয়ালের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন জনপ্রিয় নায়ক।

মঙ্গলবার সামনে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো, সেখানেই দেখা গেল, নতুন এক চরিত্রের ভূমিকায় এক আগন্তুককে। যার মুখভর্তি দাড়ি, উসকো-খুসকো চুল, সারা গায়ে ময়লা! পাগল বলাই চলে, এহেন মানসিক ভারসাম্যহীন সেই আগন্তুককে ঐশানীর হাত ধরে শঙ্করের বাড়িতে নিয়ে আসে। যার ঝলক দেখেই হাঁ দর্শকরা। কারণ এই আগন্তুক আর কেউ নয়, জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। যিনি এর আগে স্টার জলসায় ‘দেশের মাটি’ সিরিয়ালের রাজা চরিত্রে ব্যাপক প্রশংসিত হয়েছিল। তবে এর পরে জি বাংলায় ‘লালকুঠি’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ফিরে এলেও সেভাবে সফলতা পাননি। অবশেষে ফের জলসার পর্দায় ফিরলেন রাহুল।

প্রোমোয় দেখা গেল, রাস্তায় সামান্য খাবারের জন্য এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মার খেতে দেখে ঐশানী নিজ দায়িত্বে তাঁর শ্বশুরবাড়িতে নিয়ে এসেছেন। তখন খেতে বসেছে শঙ্কর-সহ পরিবারের সবাই। আর খাবার দেখে শঙ্করের পাত থেকে সটান মাছের মুড়ো তুলে নিয়ে মুখে পুরে দেয় আগন্তুক। সে বলে, ‘মা, তুমি আমার জন্য মাছের মুড়ো রেঁধে রেখেছিলে’। তখনই অবাক চোখে আগন্তুকের দিকে তাকিয়ে শঙ্করের মা বলে ওঠে- ‘বড় খোকা’। তবে কি এবার ঘোষ বাড়িতে ফিরে আসছে শঙ্করের দাদা। রাহুলের নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত ফ্যানেরাও।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের