বলিউড ছেড়েছেন ঊর্মিলা, গুজব রটতেই কী বললেন অভিনেত্রী?

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতুন্ডকর, ১৯৭৭ সালে 'করম' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতুন্ডকর, ১৯৭৭ সালে ‘করম’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন তিনি। কিন্তু তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল ‘নরসিংহ’ ছবিটি। যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। পরপর রঙ্গিলা, জুদাই, সত্য, কৌন, ভূত, পিঞ্জারের মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৪ সালের মারাঠি ছবি ‘আজোবা’-তে। এরপর থেকে তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি। যার ফলে দর্শকরা ধরে নিয়েছেন, তিনি হয়তো বলিউড ছেড়ে দিয়েছেন। কিন্তু সত্যিই কী তাই?

অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ঊর্মিলা। গুজবের প্রতিক্রিয়ায় অভিনেত্রী জানালেন, ‘আমি সবসময়ই বেছে বেছে কাজ করা পছন্দ করি। যদি তারা মনে করে যে আমি হয়তো সিনেমা ছেড়ে দিয়েছি, তাহলে ভুল। যদিও তাঁদের কাউকে দোষ দিয়েও লাভ নেই। আমি এই মুহূর্তে রূপালী পর্দায় ফিরে আসার জন্য প্রস্তুত।’ কী ধরণের চরিত্রে অভিনয় করতে চান সে সম্পর্কে ঊর্মিলা বলেন, ‘এখন আমি এমন একটি চরিত্র খুঁজছি যা আগে কখনও করিনি, বিশেষ করে ওটিটিতে। সেখানে বহুরকমের চরিত্র দেখানো হয়, যা আগে অনাবিষ্কৃত ছিল। তাই আমি ওটিটিতে কাজ করতে চাই।’

কর্মক্ষেত্রে, ৫১ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষবার ২০২২ সালে নৃত্য রিয়েলিটি শো ডিআইডি সুপার মমস-এ বিচারক হিসেবে দেখা গিয়েছিল, তার সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার-চলচ্চিত্র নির্মাতা রেমো ডি’সুজা এবং অভিনেত্রী ভাগ্যশ্রী। আর চলচ্চিত্রের কথা বলতে গেলে, ঊর্মিলা শেষবার ২০১৮ সালের ব্ল্যাকমেইলতে ‘বেওয়াফা বিউটি’ গানে বিশেষ উপস্থিত হয়েছিলেন। যেখানে প্রয়াত ইরফান খান, কীর্তি কুলহারি, অরুণোদয় সিংহ এবং দিব্যা দত্ত প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে