সঙ্গীত থেকে বিয়ে, ফিরে দেখা মৌনি-সুরজের বিয়ে

সঙ্গীত থেকে বিয়ে, ফিরে দেখা মৌনি-সুরজের বিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সব জল্পনার অবসান ঘটিয়ে গত ২৭ জানুয়ারি সুরজ নাম্বিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা  পড়েছেন বঙ্গকন্যা অভিনেত্রী মৌনি রায়। 

সমুদ্র তাঁর বরাবরের পছন্দের জায়গা। আর তাই নিজের পছন্দের কথা মাথায় রেখেই সৈকতনগরী গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং সারেন মৌনি-সুরজ। 

সঙ্গীতে ক্লান্ত পায়েও নিজের জীবনের বিশেষ মুহূর্ত উপভোগ করার ছবি শেয়ার করেছেন মৌনি।

মৌনির গায়ে হলুদের ছবিতে নজর কেড়েছিল তাঁদের পোশাক। একে অপরকে হলুদ মাখিয়ে অভিবাদনো জানিয়েছিলেন মৌনি-সুরজ।

দুজনের পরনেই ছিল হলুদ পোশাক। 

সুরজ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি পাজামা, মৌনির পরনে ছিল সাদা ও হালকা হলুদের ছোঁয়ায় লেহেঙ্গা।

বাঙালি ও মালয়লি মতে বিয়ে সারেন মৌনি ও সুরজ। প্রথমে সকালে মালয়লি মতে বিয়ে করেন তাঁরা। এইমতে বিয়ে সারার সময় সুরজ পড়েছিলেন সাদা পাঞ্জাবি মোউনি পরেছিলেন লাল পার সাদা কাঞ্চিপুরম সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না।  গলায় লাল রঙা ফুলের মালা।

সন্ধ্যাবেলায় বাঙালি মতে বিয়ে সারেন সুরজ-মৌনি। এই সময়ে মৌনির পরনে ছিল লাল লেহেঙ্গা। হাতে ছিল শাঁখা ও পলা। সুরজ পরেছিলেন অফ হোয়াইট রঙ্গে পাঞ্জাবি ও পাজামা। শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক ও সবশেষে সিঁদুরদানের মাধ্যমে বাঙালি মতে বিয়ে সারেন নবদম্পতি। 

বিয়ের পর্ব মিটিয়ে ইতিমধ্যেই গোয়া থেকে মুম্বই ফিরেছেন তাঁরা যুগলে। বেনারসি শাড়িতে সেজে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে ধরা দিলেন তাঁরা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই