“আমাকে মারধর করত, মা-বাবাকে হত্যা করার ভয় দেখাত”, কীভাবে প্রেমিকের সঙ্গ ছাড়লেন ফ্লোরা সাইনি

এমনকী তিনি যখন বেরিয়ে পড়েছিলেন প্রেমিকের হাত থেকে বাঁচার জন্যে তখন তাঁর কাছে টাকা পয়সাও ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি অভিনেত্রী ফ্লোরা সাইনি বিস্ফোরক তথ্য সামনে আনলেন। ফ্লোরা সাইনি, যিনি ‘মি টু’ (MeToo) আন্দোলনের সময় তাঁর তৎকালীন লিভ-ইন পার্টনারের দ্বারা যৌন নিগ্রহের কথা প্রকাশ্যে এনেছিলেন। সম্প্রতি তিনি আরও জানালেন, কীভাবে তাঁকে প্রায় মেরে ফেলেছিলেন তাঁর প্রাক্তন। এমনকী তাঁকে হুমকি দেওয়া হয়েছিল যে, যদি তিনি তাঁকে ছেড়ে চলে যান তাহলে অভিনেত্রীর বাবা-মাকে হত্যা করা হবে। একটি নিউজ পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে, তিনি চলচ্চিত্র প্রযোজক তথা প্রাক্তন প্রেমিকের সঙ্গে থাকতে নিজের পরিবার ছেড়েছিলেন। এবং তাঁর ভালবাসা প্রমাণ করতে বলেছিলেন।

আসলে তাঁর প্রেমিককে তিনি চিনতেই পারেননি। তাঁর মিষ্টি ব্যবহারে অভিনেত্রীর বাবা-মাও বোকা বনে গিয়েছিল। প্রেমের এক সপ্তাহের মধ্যেই অভিনেত্রী প্রেমিকের দ্বারা প্রতারিত হয়েছিলেন। ফ্লোরার চোখে তিনি সত্যিই একজন ভাল মানুষ ছিলেন। এমনকী তাঁর প্রেমিক তাঁর ফোনও পর্যন্ত কেড়ে নিয়েছিল যাতে সে কাউকে কল করতে না পারে। আরও বিশদভাবে, ফ্লোরার কথায়, এক রাতে, প্রেমিক তাঁকে এতটা আঘাত করেছিলেন যে তাঁর একটি চোয়াল ভেঙে গিয়েছিল। এমনকী তিনি যখন বেরিয়ে পড়েছিলেন প্রেমিকের হাত থেকে বাঁচার জন্যে তখন তাঁর কাছে টাকা পয়সাও ছিল না। বাবা-মায়ের বাড়িতে ফিরে এসে অভিনেত্রী সিদ্ধান্ত নেয় যে, সে আর কখনও ফিরবে না তাঁর প্রেমিকের কাছে।

অভিনেত্রী পরের দিনই তাঁর পরিবারের সঙ্গে গিয়ে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছিল। কারণ পুলিশের সঙ্গে তাঁর প্রাক্তনের যোগাযোগ ছিল। শেষ পর্যন্ত তিনি একটি হাতে লিখিত অভিযোগ দায়ের করতে সক্ষম হন। কাজের ফ্রন্টে, ফ্লোরার পরবর্তীতে ‘লাভ ইন নেপাল’, ‘দাবাং 2’, ‘লক্ষ্মী’ এবং ‘ধনক’-এ দেখা যাবে। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত দীনেশ ভিজানের ‘স্ত্রী’-তে ভূতের ভূমিকায় অভিনয় করার পর জনপ্রিয়তা পেয়েছেন তিনি

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে