রাত ২টোয় সারপ্রাইজ, প্রেমিকার জন্য ঘাড়ে উল্কি আঁকালেন হার্দিক, কবে করছেন বিয়ে?

যদিও সবসময় প্রেমিকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক। তবে কী এবার তিনি মাহিকার অক্ষরের একটি ট্যাটু এঁকে আনুষ্ঠানিক ভাবে প্রেমের ঘোষণা করলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মধ্যেও প্রেমিকা মাহিকা শর্মার প্রতি রোমান্স বহাল রেখেছেন ক্রিকেটার হার্দিক পাণ্ড্য। নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই নতুন জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন ভারতীয় ক্রিকেট দুনিয়ার চকোলেট বয়। আনুষ্ঠানিকভাবে মডেল মাহিকার সঙ্গে প্রেমের ঘোষণা না করলেও তাঁদের হাবে-ভাবে আর কিছু বুঝতে বাকি নেই ভক্তদের। এবার তাঁদের বিয়ের অপেক্ষায় ভক্তরা। মাঝে গুজব উঠেছিল যে, মাহিকার সঙ্গে ইতিমধ্যেই বাগদান সম্পন্ন করেছেন হার্দিক। কিন্তু মাহিকা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি প্রেমিকাকে নিয়ে মাঝে মধ্যেই নানা ইভেন্টে দেখা যায় হার্দিককে। তাঁরা একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর ছবি-ভিডিয়োও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। বিশ্বকাপের মধ্যেই একসঙ্গে প্রেম দিবস সেলিব্রেশন করেছেন তাঁরা।

তবে এবার মাহিকাকে খুশি করতে অসাধ্য সাধন করলেন হার্দিক। ভারতীয় ক্রিকেটার সম্প্রতি একটি আকর্ষণীয় ট্যাটু গায়ে স্থান দিয়েছেন। যেটি কেবল তাঁর বডি আর্ট নয়। এটি তাঁর প্রেমিকা মাহিকা শর্মার প্রতি তাঁর ভালবাসার প্রকাশ এবং শ্রদ্ধা জানানোর মাধ্যম। এমনিতেই মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের বিষয়টি ভাইরাল হতেই মাহিকাকে নেটপাড়ার অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। যদিও সবসময় প্রেমিকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক। তবে কী এবার তিনি মাহিকার অক্ষরের একটি ট্যাটু এঁকে আনুষ্ঠানিক ভাবে প্রেমের ঘোষণা করলেন? হার্দিকের ভাইরাল ট্যাটুতে দেখা যাচ্ছে, তাঁর ঘাড়ে ‘এম’ লেখা বড় করে। এবং দুটি চিতাবাঘ।

নকশাটি সেলিব্রিটি ট্যাটু শিল্পী সানি ভানুশালী এবং প্রধান শিল্পী তুষার মারানে হার্দিকের শরীরে খোদাই করেছেন। ট্যাটুর কেন্দ্রে দুটি চিতাবাঘ। একটি সাহসী এবং অতি-বাস্তববাদী, শক্তি, উচ্চাকাঙ্ক্ষা এবং দৃশ্যমান শক্তির প্রতীক। অন্যটি তরল প্রথমটির চারপাশে ছায়ার মতো। সেই সুস্পষ্ট বক্ররেখার মধ্যে ‘এম’ অক্ষরটি রয়েছে, যা একটি সূক্ষ্ম, ক্যালিগ্রাফিক আকারে স্টাইল করা হয়েছে। ওই স্টুডিও এই ট্যাকুর একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁরা জানিয়েছেন, ক্রিকেটার রাত ২টায় এসে এই ট্যাটুটি নিজের গায়ে খোদাই করেছেন। তাঁর এই ট্যাটু প্রক্রিয়া জুড়ে মাহিকা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। হার্দিক, নাতাশা স্টানকোভিচের সঙ্গে ২০২৪ সালে তাঁর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেন। পরে তিনি ২০২৫ সালের অক্টোবরে মাহিকার সঙ্গে তাঁর সম্পর্ক ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। কিন্তু কোনও ঘোষণা দেননি।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে