Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফ্রান্সের স্যালনের বিজ্ঞাপনে তিনি! চমকে গেলেন বিগ-বি স্বয়ং

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ চলে গেলেন ফ্রান্সে। হ্যাঁ, সেখানেও তাঁর সমান দাপট। সেটাই এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রমাণ করলেন বিগ বি। এদিন অমিতাভ বচ্চন (AMITABH BACHCHAN) ইনস্টাগ্রামে নিজের একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, এই বিলাসবহুল স্যালনে অভিনেতার একটি লুক প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। আর বিলবোর্ডে রাখা বিগ বি-এর একরঙা ছবির পাশেই রয়েছে হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেটের ছবি। আর নিজের ছবি ওই সেলুনের বিজ্ঞাপনে দেখে শেহনশাহ স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন। তিনি ফরাসি হেয়ার সেলুনের বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার করার জন্যে প্রতিক্রিয়াও জানিয়েছেন। অভিনেতা এই পোস্টটি নিজের ইনস্টাগ্রামে আপলোড করে ক্যাপশন লিখেছেন, “প্যারিসে থাকা সবাই হেয়ারড্রেসিং সেলুনে আমার ছবি দেখতে পাচ্ছে.. গুড লর্ড!”

 

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

তিনি কেট ব্ল্যানচেটকে উদ্দেশ্য করে আরও জানান, “একজন তারকা হিসেবে আপনার সঙ্গে আমার ছবি থাকা সত্যই আমার কাছে বড় ব্যাপার।” এই ছবিটিতে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতাকে একটি সাদা শার্ট, টাই এবং একজোড়া সানগ্লাসসহ একটি স্যুটে দেখা যাচ্ছে৷

ভক্তরাও বলছেন, অমিতাভ বচ্চনকে নিয়ে আমরা সকল দেশবাসীরা ‘গর্বিত’

বচ্চনের ভক্তরা তাঁর পোস্টে প্রচুর ভালবাসা ঢেলে দিয়েছেন, তা মন্তব্য বিভাগ থেকেই স্পষ্ট। একজন নেটিজেন লিখেছেন, “এটা গর্ব করার মতো বিষয়…আমরা ভারতীয়রা”, অন্য একজন মন্তব্য করেছেন, “অমিতাভ বচ্চন হল মহাবিশ্বের স্টাইল আইকন”। এমনকি অমিতাভের নাতনি নভ্যা নাভেলি নন্দা, রিচা চাড্ডা এবং চাঙ্কি পান্ডের মতো একাধিক অভিনেতারা এই পোস্টে ভালবাসা ভরা প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

এছাড়াও সম্প্রতি, অমিতাভ তাঁর ইনস্টাগ্রামে তাঁর একজন ভক্তের আঁকা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “জাতীয় স্তরের 3D রঙ্গোলি শিল্পী শ্রী মহাদেব জি ভোঙ্গালে জি..উফফফ অবিশ্বাস্য”। ছবিটি ছিল বচ্চনের শোলে চলচ্চিত্রের থেকে নেওয়া। যেখানে বচ্চনকে বসে থাকা অবস্থায় মাউথ অর্গান বাজাতে দেখা গিয়েছে৷ কাজের ফ্রন্টে, অমিতাভ বচ্চনকে শেষবার ঝুন্ডে দেখা গিয়েছিল। এছাড়াও কিংবদন্তিকে পরবর্তীতে দেখা যাবে, ব্রহ্মাস্ত্র, আদিপুরুষ, প্রজেক্ট কে সহ বেশ কয়েকটি প্রজেক্টে। এছাড়াও বিগ বিকে রশ্মিকা মন্দানার সঙ্গে ‘গুডবাই’, সূরজ বরজাতিয়ার ‘উনচাই’ ছবিতে দেখা যাবে। যেখানে তাঁর, সহ-অভিনেতা অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, নীনা গুপ্তা এবং পরিণীতি চোপড়া।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার