‘মহিলাদের ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরী’, বিনেশের ব্যর্থতা নিয়ে কড়া মন্তব্য, বিপাকে হেমা মালিনী

এই প্রসঙ্গে বলা অত্যন্ত বোকামি এবং সংবেদনশীল বিষয়। ১০০ গ্রাম ওজনের বেশি হওয়াটা তার অস্বাস্থ্যকর হওয়ার চেয়ে যৌক্তিক ত্রুটি এবং দুর্ভাগ্য বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ আজ অলিম্পিক্সে স্বর্ণপদক পাওয়ার একদম কাছাকাছি ছিল। একের পর এক কারণে মারকুটে পালোয়ানকে হারিয়ে অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কুস্তিগীর বিনেশ ফোগট। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি কুস্তিতে ৫০ কেজি বিভাগে অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন। জিততে পারলে সোনা পাক্কা ছিল তাঁর, যদিও নাও জেতেন তাহলে রৌপ্যপদক পাক্কা ছিল তাঁর। কিন্তু মুহূর্তেই তাঁর সঙ্গে সঙ্গে দেশবাসীর সমস্ত স্বপ্ন ভেঙে গেল, যখন শোনা যায় যে, মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্যে বিনেশ ফোগটকে খেলা থেকে Disqualified করে দেওয়া হয়।এরপরেই বিনেশ আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আর বিনেশের সঙ্গে এমন ঘটনা ভারতের ইতিহাসেও প্রথম। যা নিয়ে রীতিমতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটিরাও সোশ্যাল মিডিয়ায় বিনেশকে সমর্থন করে ক্ষোভ প্রকাশ করেন।

পাশাপাশি জানান, বিনেশ কোনও ষড়যন্ত্রের শিকার। এই bishoye এখনও জেরবার সমাজমাধ্যম। কিন্তু এমন উত্তপ্ত পরিস্থিতিতেই স্রোতের বিপরীতে হাঁটলেন প্রবীণ বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। তিনি বিনেশকে সমর্থন তো করলেনই না, বরং অলিম্পিক্স কর্তৃপক্ষের সিদ্ধান্তকেই মান্যতা দিলেন। জানালেন, অবশ্যই এমন ইতিহাস সৃষ্টিকারী ইভেন্টে খেলার জন্যে তাদের নিয়মকানুন মেনে চলা অবশ্যই দরকার। আর ওজনেও বিনেশের যথেষ্ট ধ্যান দেওয়া উচিত ছিল। প্রবীণ অভিনেত্রী এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে একটি সংবাদ সংস্থাকে আরও বলেছেন যে, ‘আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা সবার জন্য একটি পাঠ। তবে এটা খুবই আশ্চর্যজনক এবং অদ্ভুত যে ১০০ গ্রাম বেশি ওজনের জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা।’

ব্যস অভিনেত্রীর এই মন্তব্য ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখতে শুরু করেন নেটিজেনরা। তার মন্তব্যটিকে খুব নির্বোধ বলে মনে করেছেন নেটিজেনরা। শত শত মন্তব্য তাকে সংসদের জন্য অযোগ্য বলে অভিহিত করেছে। একজন ব্যক্তি লিখেছেন, “মানুষ কেন হেমা মালিনীর মতো কাউকে ভোট দেয় তা আমি সত্যিই বুঝতে পারছি না। অন্যজন বলেছেন, “এই প্রসঙ্গে বলা অত্যন্ত বোকামি এবং সংবেদনশীল বিষয়। ১০০ গ্রাম ওজনের বেশি হওয়াটা তার অস্বাস্থ্যকর হওয়ার চেয়ে যৌক্তিক ত্রুটি এবং দুর্ভাগ্য বেশি। আপনি কি বুঝতে পারেন যে চরম প্রশিক্ষণ এবং কঠোর ডায়েট? তিনি প্রতিদিন সামোসা এবং আইসক্রিম খান।”

আরেকজন ব্যক্তি লিখেছেন,আপনি কি বলছেন ম্যাম। তিনি খেলাধুলা এবং কুস্তি সম্পর্কে কিছুই জানেন না। এটা তার দোষ নয়, তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে বড় হয়েছেন।” অন্যদিকে বিনেশকে সমর্থন করেছেন আলিয়া ভাট, ভিকি কৌশল, ফারহান আখতার, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা এবং বরুণ গ্রোভার সহ বেশ কয়েকজন বলিউড তারকা। বিনেশের ব্যর্থতা নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) একটি বিবৃতিতে বলেছে, “দুঃখের সঙ্গে ভারতীয় দল ভিনেশ ফোগাটকে মহিলাদের কুস্তি ৫০ কেজি ক্লাস থেকে অযোগ্য ঘোষণা করার খবর শেয়ার করছে। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে তার ওজন ৫০ কেজির বেশি হয়েছে। এই সময়ে দলটির দ্বারা আর কোনো মন্তব্য করা হবে না।”

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের