মুম্বইয়ের রাস্তা নিয়ে ক্ষোভপ্রকাশ হেমা মালিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, অভিনেতা-রাজনীতিবিদ হেমা মালিনী মুম্বইয়ের রাস্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আর তাঁর এই উদ্বেগ, তিনি জনগনের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেন যে, ‘গর্তে ভরা’ রাস্তায় ভ্রমণ করা একজন গর্ভবতী মহিলার অবস্থা সত্যই দুঃসাধ্য। এদিন তিনি একটি সাক্ষাৎকারে তুলে ধরেন, বর্ষার মধ্যে মুম্বইয়ের রাস্তাঘাটে কী অবস্থা হয়, বিশেষ করে রাস্তায় গর্ত থাকলে সমস্যার শেষ থাকেনা। তিনি বলেছেন, “আমি কল্পনাও করতে পারছি না কীভাবে একজন গর্ভবতী মহিলা এই গর্তে ভরা রাস্তায় যাতায়াত করবেন। পুলিশের কাজ, মুম্বইয়ের মতো জায়গার ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা এবং রাস্তা দিয়ে যাতায়াতকারীদের গাইড করা। আমি এখন সত্যিই বাইরে যেতে ভয় পাই কারণ সেখানে প্রচুর যানজট এবং বিশৃঙ্খলা রয়েছে৷ দিল্লি এমনকি মথুরার মতো জায়গাতেও এখন প্রচুর যানজট রয়েছে।” হেমা বর্তমানে মুম্বই এবং শহরতলির এলাকাগুলিতে ভ্রমণ করছেন। আর জুহু, চায়না ক্রিক এবং দহিসার মতো বেহাল রাস্তার অবস্থা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা শ্যুটিংয়ের জন্য এই রাস্তাগুলিতে অনেক ভ্রমণ করেছি, কিন্তু এখন এইসব রাস্তায় শ্যুটিং তো দূর, হাঁটাও খুব কঠিন। আজকের অভিজ্ঞতা আমাকে বলতে বাধ্য করছে যে, মুম্বই আগে কীরকম ছিল, এখন কীরকম হয়েছে।

এর আগে, যখন হেমার নির্বাচনী এলাকার পরিদর্শন করতে এসেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন জল সরবরাহ মন্ত্রী, তখন তিনি এখানকার রাস্তা দেখে হেমার গালের সঙ্গে তুলনা করেছিলেন। এর জবাবে হেমা বলেছিলেন যে, এ ধরনের মন্তব্য তাঁর ভালো লাগে না। পরে অবশ্য মন্ত্রি ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

মুম্বই ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনী, সত্তর-আশি দশকের মানুষের কাছে তিনি ড্রিম গার্ল। হেমার রূপ এবং গুণ দুটোতেই মুগ্ধ ছিলেন সবাই। হেমাকে প্রথম প্রধান ভূমিকায় দেখা যায়, স্বপ্ন কা সওদাগর ছবিতে রাজ কাপুরের বিপরীতে, এবং এই ছবির মাধ্যমেই তিনি খ্যাতি পেতে শুরু করেন। এরপর, ড্রিম গার্ল, সীতা অর গীতা, শোলে, নসিব, সত্তে পে সত্তা এবং বাগবানের মতো একাধিক সিনেমার মাধ্যমে সর্বাধিক পরিচিত পান তিনি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার রাও এবং রাকুল প্রীত সিং-অভিনীত সিমলা মির্চি ছবিতে। বর্তমানে তিনি একজন সংসদ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য। তাঁর নির্বাচনী এলাকা মথুরা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের