রামমন্দিরের উদ্বোধনে নাচের মাধ্যমে রামায়ণ মঞ্চস্থ করবেন হেমা

যার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করছিল। ১৭ জানুয়ারী, আমি অযোধ্যা ধামে রামায়ণের উপর ভিত্তি করে একটি নৃত্যনাট্য উপস্থাপন করব

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি ভারতের জন্যে একটি বিশেষ দিন। এই মূহুর্তে যার দিকে তাকিয়ে রয়েছে শুধু দেশ নয়, বিশ্বও, সেই অযোধ্যার রামমন্দিরের রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ দিবস। যা নিয়ে বহুকাল ধরে মানুষ অপেক্ষা করেছে, অবশেষে ২০২৪ সালে রাম ভক্তদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। রামের জন্মভূমিতেই রাম মন্দির নির্মিত হয়েছে। ১৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে রামমন্দির উদ্বোধনের নানা অনুষ্ঠান। আর ২২ জানুয়ারি রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ দিবস। যেখানে দেশের বিভিন্ন মহল থেকে প্রায় ৭,০০০ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও সেদিন প্রায় ১ লাখেরও বেশি দর্শকদের আবির্ভাব হবে বলে ধারণা করা হচ্ছে। এদিন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা উপস্থিত থাকবে। আর রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং রামমন্দিরের এই পবিত্র অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। যদিও মন্দির নির্মাণের কাজ এখনও অসম্পূর্ণ।

সংবাদ সংস্থা ANI-এর একটি প্রতিবেদনে অনুযায়ী, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করতে চলেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী। বর্তমানে তিনি অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিলেও নানা ধরনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, ৭৫ বছর বয়সী হেমা মালিনী একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পীও বটে। এই বয়সেও তাঁর নৃত্যের অসাধারণ পারফরম্যান্সগুলি মুগ্ধ করে ভক্তদের। শোনা যাচ্ছে, উদ্বোধনের পরদিন হেমা মালিনী অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানের দিন রামায়ণের উপর কেন্দ্র করে একটি নৃত্যনাট্য পরিবেশন করবেন। যদিও বর্তমানে অভিনেত্রী একজন পরিণত রাজনীতি বিদ। এদিন বিজেপি অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে অভিনেত্রী জানান যে, তিনি রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন অযোধ্যায় সফর করতে চলেছেন। বিজেপি নেত্রীর কথায়, “রাম মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’-এর সময় আমি প্রথমবার অযোধ্যায় সফর করতে চলেছি। যার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করছিল। ১৭ জানুয়ারী, আমি অযোধ্যা ধামে রামায়ণের উপর ভিত্তি করে একটি নৃত্যনাট্য উপস্থাপন করব৷” ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ভক্তরা প্রবীণ অভিনেত্রীর জন্য তাদের উত্তেজনা এবং আনন্দ প্রকাশ করেছেন৷

কেউ কেউ লিখেছেন, “তিনি চিরকাল সুন্দর”। অন্য ব্যবহারকারী লিখেছেন, “লোকেরা আপনার জন্যও এতক্ষণ অপেক্ষা করেছিল।” গতবছর নভেম্বরে, হেমা মালিনী তাঁর লোকসভা কেন্দ্রে সন্ত মীরাবাইয়ের ৫২৫ তম জন্মবার্ষিকীতে নৃত্যনাট্য উপস্থাপন করেছিলেন। বলিউডের ড্রিমগার্ল এখনও তিনি। বেশ কয়েকটি ব্লকবাস্টার ক্লাসিক ছবিতে কাজ করেছেন হেমা, তাঁর অভিনয় এখনও তরুণ প্রজন্মকে মুগ্ধ করে। তবে তিনি এখন একজন ভারতীয় জনতা পার্টির সদস্য এবং ২০০৩ সালে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হন। তার কন্যা এশা দেওল এবং অহনা দেওল প্রশিক্ষিত ওড়িশি নৃত্যশিল্পী। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ইরা খান-নুপুর শিখরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অভিনেত্রীকে স্বামী ধর্মেন্দ্র ও মেয়ের সঙ্গে দেখা গিয়েছিল।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন