‘তাঁদের রুচি মরে গিয়েছে’, কেন হিন্দু দর্শকদের উপর চটলেন উদয়পুর ফাইলস’-এর প্রযোজক?

অনেক বিতর্কের পর ৮ অগস্ট মুক্তি পেয়েছে 'উদয়পুর ফাইলস'। ২০২২ সালে রাজস্থানের উদয়পুরে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল দর্জি কানহাইয়া লাল কে। সেই সত্য ঘটনার প্রেক্ষিতেই তৈরি হয়েছে দ্য উদয়পুর ফাইলস।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক বিতর্কের পর ৮ অগস্ট মুক্তি পেয়েছে ‘উদয়পুর ফাইলস’। ২০২২ সালে রাজস্থানের উদয়পুরে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল দর্জি কানহাইয়া লাল কে। সেই সত্য ঘটনার প্রেক্ষিতেই তৈরি হয়েছে দ্য উদয়পুর ফাইলস। কিন্তু ছবির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্ক চরমে ওঠে, আইনি বিপাকে পড়েন নির্মাতারা।অবশেষে হাইকোর্টের নির্দেশে গত ৮ অগস্ট দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘দ্য উদয়পুর ফাইলস’। কিন্তু প্রেক্ষাগৃহে শুধুই ‘War 2’, ‘Saiyara’, ‘Coolie’-এর দাপট। এই সিনেমা গুলি দেখার জন্যই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে দর্শক। তাতেই আপত্তি ‘দ্য উদয়পুর ফাইলস’-এর নির্মাতাদের।

কারণ বিজয় রাজ অভিনীত উদয়পুর ফাইলস বক্স অফিসে ভালো সাড়া পায়নি। শুক্রবার, সিনেমাটির প্রযোজক অমিত জানি X (টুইটার)-এ হিন্দু দর্শকদের Updaipur Files না দেখার জন্য সমালোচনা করেছেন। ভিডিওতে প্রযোজক বলেছেন, ‘সমস্ত মুসলিমদের জন্য একটি সুসংবাদ রয়েছে কারণ আমার ছবি Udaipur Files প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু হিন্দুরা মৃত এবং ঘুমিয়ে গিয়েছে। এখনকার হিন্দু দর্শকরা শুধুমাত্র’ Saiyara’ দেখতে পছন্দ করেন।

তাঁরা নগ্নতা এবং অশ্লীলতা পছন্দ করেন। শুধু তাই নয়, এখন দর্শকরা War 2 এবং Coolie দেখতে বেশি পছন্দ করেন। নির্মাতাদের কোটি কোটি টাকা আয় করতে সাহায্য করেন। কিন্তু, দর্জি কানহাইয়া লালের আসল গল্প দেখানো উদয়পুর ফাইলস দেখার জন্য কারোরই সময় এবং অর্থ নেই। ছবিটি হিট না হলে আমরা প্রায় ১০-১২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হব।’ স্যাকনিল্কের মতে, উদয়পুর ফাইলস এখন পর্যন্ত বক্স অফিসে ১.৫৪ কোটি টাকা আয় করেছে। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের