“রামসেতু”র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি ঐতিহাসিক অশোক কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ট্রেলার লঞ্চের পর থেকেই একের পর এক বিতর্কের শিকার হয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত সিনেমা ‘রামসেতু’ (Ramsetu)। কখনও বাংলায় ‘রাম’ শব্দের বানান ভুল লেখা নিয়ে বিতর্ক তো কখনও ছবিতে দর্শকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে। এবার অনুমতি না নিয়ে সিনেমায় ঐতিহাসিক রিসার্চের তথ্য ব্যবহারের অভিযোগ উঠল ছবির নির্মাতাদের বিরুদ্ধে। অশোক কুমার নামে শ্রীলঙ্কার রামায়ণ গবেষণা কমিটির বিভাগের প্রধান ঐতিহাসিক এই অভিযোগ করেছেন। এমনকি তিনি ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (Legal allegation) নেবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।

জানা গিয়েছে শ্রীলঙ্কার রামায়ণ গবেষণা কমিটির বিভাগের প্রধান, ঐতিহাসিক অশোক কুমার কাইন্থ অভিযোগ করেছেন যে তাঁর গবেষণার তথ্য এবং জীবন কাহিনী তাঁর অনুমতি ছাড়াই ‘রামসেতু’ ছবিতে ব্যবহার করেছেন নির্মাতারা। একটি বেসরকারি সংবাদ সংস্থায় অশোক কুমার কাইন্থ অভিযোগ করেছেন এই সিনেমায় অক্ষয় কুমার অভিনীত ডক্টর আরিয়ানের চরিত্রটি আসলে তাঁর জীবনের গল্প থেকে অনুপ্রানিত। অথচ ছবিটির জন্য তাঁর কোনও অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয় এই ছবিতে তাঁর গবেষণা কাজ ব্যবহার করা হয়েছে কিন্তু সেই ক্ষেত্রেও তাঁর কোনও অনুমতি নেননি নির্মাতারা। এমনকি নির্মাতারা গল্পের কিছু অংশে আসল কাহিনী হুবুহু তুলে দিয়েছেন যা কপিরাইট আইন বিরোধী বোলে অভিযোগ করেছেন ঐতিহাসিক অশোক কুমার কাইন্থ।

পাশপাশি অশোক কুমারের মতে রামসেতুর নির্মাতারা যদি সিনেমার গল্প নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতেন তাহলে সিনেমাটি আরও ভাল হত। এমনকি সিনেমার অনুমতি নিতে নির্মাতারা যদি তাঁর কাছে আসতেন তাহলে তিনি কিছু মনে করতেন না বলেও জানিয়েছেন প্রখ্যাত্ ঐতিহাসিক।

আরও পড়ুনঃ অবশেষে বাজিমাত, জয় শ্রী রাম বলে ঘুরে দাঁড়ালেন খিলাড়ি অক্ষয় কুমার

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল