হলিউড ইতিহাসকে নষ্ট করে দিয়েছেন কিম কার্দাশিয়ান, নিন্দার ঝড় নেটপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ৫ মে অনুষ্ঠিত হয়, বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এই বছর এই শোয়ের সবথেকে বেশি আকর্ষণীয় ছিলেন বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানের চমকপ্রদ পোশাক। যার দাম প্রায় 4.8 মিলিয়ন। যিনি কিংবদন্তী হলি অভিনেত্রী মেরিলিন মনরোর পোশাক পরে গালার লাল গলিচায় হেঁটেছিলেন। এমনকী তিনি নিজেই জানিয়েছিলেন যে, এই পোশাক পরার জন্যে তাঁকে প্রায় ৭ কেজি ওজন কমাতে হয়েছিল। তাও মাত্র ৩ সপ্তাহে। ফ্যাশন নিয়ে কতটা সচেতন হলে মানুষ এরকম একটি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ ছিলেন কিম কার্দাশিয়ান। যদিও এরকম হঠকারি সিদ্ধান্তের জন্যে তাঁকে নেটপাড়ার থেকে অনেক কটাক্ষও শুনতে হয়। যদিও তাতে কোনও প্রতিক্রিয়া করেন নি কিম।

এবার প্রকাশ্যে এল আরেকটি নয়া তথ্য। যা নিয়ে নেটিজেনরা ক্ষেপে একেবারে বম্ব। কারণ কী? সম্প্রতি অনলাইনে পোস্ট করা হয়েছে, কিম কার্দাশিয়ানের পরিহিত মেরিলিন মনরোর আইকনিক পোশাকটি, যা কিনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।  নানা জায়গায় ছিঁড়ে গিয়েছে। আর এই পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই মারাত্মক ভাইরাল হয়েছে।মেরিলিন মনরোর ভক্তরা এবং অন্যান্য টুইটার ব্যবহারকারীরা ‘হলিউডের ইতিহাস’-এর অংশকে ক্ষতিগ্রস্ত করার জন্য অভিনেত্রী কিম কার্দাশিয়ানকে নিন্দা করেছেন। একজন বলেছেন, “কিম কার্দাশিয়ান যা করেছেন তা অপরাধমূলক।” অন্য এক ব্যবহারকারী বলেছেন, “এটা বেআইনি”।

 

অভিনেত্রী মেরিলিন মনরো এই পোশাকটি পরে প্রেসিডেন্ট জন এফ কেনেডির “শুভ জন্মদিন” অনুষ্ঠানে গেয়েছিলেন। এছাড়া এই পোশাকের ডিজাইনার বব ম্যাকি সহ একাধিক পোশাক বিশেষজ্ঞরা কিমকে নিন্দা করেছেন। ম্যাকি, বিশ্বাস করেন এই গাউনটি হলিউড সিনেমার পোশাকের ইতিহাসের একটি অংশ, তাই এটিকে সেভাবেই সংরক্ষণ করা উচিত ছিল। ম্যাকি এই পোশাকের স্কেচ এঁকেছিলেন। যদিও ম্যাকি যখন এই পোশাকের স্কেচ করেছিলেন, তখন তাঁর বয়স মাত্র ২৩ বছর ছিল। অবশ্য তিনি এই গাউনটির ইতিহাস তৈরির ভবিষ্যত সম্পর্কে ধারণা না করেই স্কেচ করেছিলেন।

 

তিনি আরও বলেছেন, সাধারণত, এই পোশাকগুলি নিয়ন্ত্রিত পরিবেশে খুব সুরক্ষিত ভাবে রাখা উচিত। কস্টিউম ইনস্টিটিউটের কর্মকর্তারা তাঁরা এই বিষয়ে খুব সতর্ক। এই ঐতিহাসিক পোশাকগুলি পরিচালনা করছেন। সুতরাং, কিমের কাছে এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল যে, তিনি সৌভাগ্যবতী যে তিনি এই পোশাকটি পরতে পেরেছিলেন। আমি ব্যক্তিগতভাবে চাই যে তিনি আসল পোশাকের পরিবর্তে নকল মেরিলিন পোশাক পরতে পারতেন।” কিম কার্দাশিয়ান মেরিলিন মনরোর সবচেয়ে আইকনিক পোশাকে সংগ্রহের অংশ হওয়ার জন্য নিলামে $ 4.8 মিলিয়ন প্রদান করেছিলেন।

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের