প্রয়াত ‘মার্বেল স্টার’ উইলিয়াম হার্ট

৭১ বছর বয়সে প্রয়াত হলেন হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট। দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৭১ বছর বয়সে প্রয়াত হলেন হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে ‘দ্য বিগ চিলি’ এবং ‘এ হিস্ট্রি অব ভায়োলেন্স’ খ্যাত অভিনেতা প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। ১৩ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  সম্বার সকালে হার্টের পুত্র উইল একটি বিবৃতি প্রকাশ করে জানান ”হার্ট পরিবারের তরফ থেকে এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে ৭২তম জন্মদিনের আগেই আমার প্রিয় পিতা ও প্রখ্যাত অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়ম হার্ট গত ১৩ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি পরিবারের সদস্যদের কাছে থেকেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ইহলোকের মায়া ত্যাগ করেছেন।”

২০১৮-র মে মাসে জানা যায় প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তবে এই ক্যানসারই তাঁর মৃত্যুর কারণ কিনা তা তাঁর ছেলের বিবৃতিতে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ১৯৫০ সালের ২০ মার্চ ওয়াশিংটনে হার্টের জন্ম।  তাঁর বাবা ছিলেন একজন মার্কিন কূটনীতিক। তবে ছেলেবেলা থেকেই সিনামাই ছিল তাঁর ধ্যান জ্ঞান। ১৯৮০ সালে প্রথম অভিনয়ের সুযোগ পান হার্ট। ১৯৮১ সালে সরাসরি লিড রোলে অভিনয়ের সুযোগ। আর তার ঠিক চার বছরের মাথাতেই ১৯৮৫ সালে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমায় অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পুরস্কার পান। এরপর ১৯৮৬ ও ১৯৮৭ সালে তাঁর নাম অস্কার নমিনেশনে ছিল। 

তবে হার্ট সাম্প্রতিককালে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বলিউডের একাধিক সুপার হিরো সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে। ব্যাটম্যানের ডার্ক নাইট থেকে মার্বেলের হাল্ক কিংবা ব্ল্যাক উইডো সব সিনেমাতেই দেখা গিয়েছে হার্টকে। এমনকি মার্বেলে সবথেকে জনপ্রিয় সিনেমা অ্যাভেঞ্জার্স’য়ের একাধিক পার্টে নজর কেড়েছেন হার্ট। আর তাই এই প্রখ্যাত অভিনেতার এমন অকাল প্রয়াণে কার্যত শোকস্তব্ধ মার্বেল ফ্যানেরা। 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা