ভারতের সঙ্গে আত্মীয়তা রয়েছে ‘টাইটানিক’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর, কী করে?

ভারতীয় বংশোদ্ভূত 'টাইটানিক' অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও? হ্যাঁ, ঠিকই শুনেছেন! ভারতের সঙ্গে যোগ রয়েছে বিশ্বখ্যাত অভিনেতা 'টাইটানিক জ্যাক' এর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বংশোদ্ভূত ‘টাইটানিক’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও? হ্যাঁ, ঠিকই শুনেছেন! ভারতের সঙ্গে যোগ রয়েছে বিশ্বখ্যাত অভিনেতা ‘টাইটানিক জ্যাক’ এর। সম্প্রতি এই তথ্য নিজেই দিয়েছেন হলিউডের সুপারস্টার। যা তাঁর ভক্তদের অবাক করেছে। লিওনার্দো ডিক্যাপ্রিও গোটা বিশ্বব্যাপী সুপরিচিত। তাঁর অভিনীত হলিউড ছবিগুলি ভারতবর্ষেও অত্যন্ত প্রশংসিত হয়। বিশেষ করে, টাইটানিকে তাঁর অভিনয় গোটা বিশ্বের চোখে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। সেই অভিনেতাই নাকি ভারতীয়? বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই আনন্দে লাফিয়ে উঠেছেন অভিনেতার ভারতীয় ভক্তরা।

সম্প্রতি, টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে, ‘টাইটানিক’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর পরিবার সম্পর্কে মুখ খুলেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর সৎ মা একজন শিখ, অর্থা ভারতীয়। আর এই বিষয়টি সামনে আসা মাত্রই ভক্তরা অভিনেতাকে ভারতের সঙ্গে যুক্ত করছেন। সাক্ষাৎকারের সময় লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন, ‘আমার সৎ মা শিখ। আমার বাবা হিপ্পি কাউন্টারকালচার থেকে এসেছেন। তাঁরা যথাক্রমে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে বেড়ে উঠেছেন। সত্তরের দশকে তিনি শিল্প আন্দোলনে জড়িত অনেক ব্যক্তির সঙ্গে মেলামেশা করেছেন।’

উল্লেখ্য, লিওনার্দো অভিনেতার সৎ মা পেগি ডিক্যাপ্রিও একজন অমৃতধারী শিখ। পেগি ডিক্যাপ্রিও এখনও পর্যন্ত পাগড়ি পরেন। এমনকী তাঁকে প্রায়শই ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখা যায়। তিনি বহু বছর আগে ধর্মান্তরিত হলেও কিন্তু কয়েক বছর ধরে পাগরি পরেন। এরপর পেগি ১৯৯৫ সালে জর্জ ডিক্যাপ্রিওকে বিয়ে করেন। তাঁদের একটি ছেলে রয়েছে, যার নাম অ্যাডাম ফেরার। তিনি লিওনার্দোর সৎ ভাই। কেননা পেগা জর্জের দ্বিতীয় স্ত্রী। জর্জ লিওনার্দোর মা ইরমেলিন ইন্ডেনবিরকেনকে ডিভোর্স দেওয়ার পরেই পেগিকে বিয়ে করেছিলেন। তাঁদের ডিভোর্সের সময় অভিনেতা মাত্র এক বছর বয়সী ছিলেন। একবার লিওনার্দোর বাবা তাঁর সৎ মায়ের সঙ্গে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ -এর সেটে এসেছিলেন, কিন্তু জ্যাকের সহ-অভিনেতা ব্র্যাড পিট বিশ্বাস করতে অস্বীকৃতি জমিয়েছিলেন যে লিওনার্দোর বাবা-মা তাঁরা।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?