মেরিলিন মনরোর পর প্রিন্সেস ডায়নার কানের দুল কিনলেন কিম কার্দাশিয়ান

বিশেষ করে, এই অস্বাভাবিক দুলটি ডায়নার জীবনের বিশেষ মুহুর্তে রাজকুমারীর ক্রমবর্ধমান আত্ম-নিশ্চয়তার প্রতীকী ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকান অভিনেত্রী তথা মডেল কিম কার্দাশিয়ান, সোশ্যাল মিডিয়ার একজন চর্চিত তারকা। প্রায়শই তিনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কারণে সংবাদের শিরোনাম হন। কখনও প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন আবার কখনও নিজের কসমেটিক্স ব্র্যান্ডের নাম চুরি করে আইনী বিপাকে পড়ছেন। তাঁকে একজন দক্ষ বিজনেস ওম্যান বললেও ক্ষতি নেই। মুলত আমেরিকান টিভি রিয়েলিটি তারকা তিনি। যাই হোক, এদিন আবারও অভিনেত্রী সংবাদের শিরোনাম হলেন। সম্প্রতি কয়েকটি ইভেন্টে কিম কার্দাশিয়ানকে প্রিন্সেস ডায়ানার হিরের দুল পরতে দেখা গিয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম অনুযায়ী, ১৯২০ সালে ব্রিটিশ জুয়েলার্স গারার্ডের তৈরি করা প্রিন্সেস ডায়নার হীরের কানের দুলটি বুধবার লন্ডনে নিলামে উঠেছে। প্রায় ১৬৩, ৮০০ পাউন্ড ($202,300) দামে বিক্রি হয়েছে ডায়নার কানের দুলটি৷ ১৯৮৭ সালের একটি দাতব্য অনুষ্ঠানে প্রিন্সেস ডায়নাকে এই কানের দুলটি পরতে দেখা গিয়েছিল। অনুমান, কিম কার্দাশিয়ানের পক্ষেই ডায়নার কানের দুলটি কেনা সম্ভব। নিলামে ওঠার আগে ক্রিস্টিয়ান স্পফোর্থ বলেছিলেন, “প্রয়াত রাজকুমারী ডায়নার মালিকানাধীন গহনা খুব কমই বাজারে আসে, বিশেষ করে আত্তাল্লা ক্রসের মতো একটি টুকরা, যা এখনও এত রঙিন, সাহসী এবং স্বতন্ত্র। বিশেষ করে, এই অস্বাভাবিক দুলটি ডায়নার জীবনের বিশেষ মুহুর্তে রাজকুমারীর ক্রমবর্ধমান আত্ম-নিশ্চয়তার প্রতীকী ছিল।” পুরোনো ফ্যাশন এবং গয়নার প্রতি উন্মাদনা কিম কার্দাশিয়ানের বহুদিন ধরেই বজায় রয়েছে। কিন্তু কিংবদন্তি অভিনেত্রী বা দেশের প্রভাবশালী ব্যক্তিদের জিনিসপত্র বহন করেও ইতিহাস সৃষ্টি করতে পারছেন না কিম। বরং কটাক্ষের মুখে পরছেন তিনি।

কারণ গতবছর গালায় ব্রিটিশ কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর একটি স্বনামধন্য পোশাকে সেজেছিলেন কিম, এমনকী এই পোশাকেই তিনি গালায় রেড কার্পেটে হেঁটে ছিলেন। জানা যায়, কিংবদন্তির পোশাকটি পরার জন্যে কিম কার্দাশিয়ান মাত্র ৩ সপ্তাহে ১০ কেজি ওজন কমিয়েছিলেন। যা নিয়ে তিনি প্রশংসিত হওয়ার পাশাপাশি খারাপ বার্তা হিসেবে কটাক্ষের সম্মুখীনও হয়েছিলেন। এমনকী তিনি পোশাকটি পরে তা ছিঁড়েও ফেলেছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট জন এফ-এর জন্মদিনের এই পোশাকটি পরে মেরিলিন গান গেয়েছিলেন। কার্দাশিয়ানকে প্রাথমিকভাবে কিংবদন্তির গাউনটি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বিধ্বস্ত করা হয়েছিল, কিন্তু পরে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন।

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের