জানেন কী, জেনিফার একবার মানসিক ভারসাম্য হারাতে বসেছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় হলিউড গায়িকা জেনেফার লোপেজ (Jennifer Lopez) র যখন বছর ২০ বয়স ছিল তখন তিনি মারাত্মক রোগের শিকার হয়েছিলেন। যা কিনা অভিনেত্রীর জীবনকে একেবারে শেষ করে দিতে বসেছিল। হ্যাঁ, সম্প্রতি গায়িকা তাঁর এহেন রোগের কথা স্মরণ করলেন। তিনি তাঁর ২০ বছরের শেষের দিকে গুরুতর আক্রমিত হয়েছিলেন ভীতি রোগীর দ্বারা। যার ফলে তিনি “শারীরিকভাবে একেবারে পক্ষাঘাতগ্রস্ত” হয়ে গিয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী স্মৃতি টানলেন। জেনিফার জানালেন, তিনি তখন এই আতঙ্কিত রোগের সঙ্গে কীভাবে লড়াই করে মূলধারার জীবনে ফিরে এসেছিলেন।

একটি ইংরেজী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি লিখেছেন, “আমার জীবনে একটা সময় ছিল যেখানে আমি রাতে মাত্র ৩ থেকে ৫ ঘন্টা ঘুমোতাম। আমি সারাদিন সেটে বা সারারাত স্টুডিওতে থাকতাম এবং সপ্তাহান্তে ভিডিও চিত্রায়ন করতাম। এইভাবেই দিন চলতে শুরু করে আমার। নিজেকে মানসিকভাবে পুনরুদ্ধার করতে পারছিলাম না। কারণ পর্যাপ্ত ঘুম হচ্ছিল না আমার। একসময় আমার মনে হয়েছিল যেন আমি নড়াচড়া করতে পারছি না।”তিনি আরও বলেছিলেন যে, তিনি তখন এতটাই ক্লান্তির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন। তার বশে একবার তাঁর ক্লাসিক প্যানিক অ্যাটাক এসে গিয়েছিল। জেনিফার তখনই বুঝতে পেরেছিলেন যে, এবার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লোপেজ বর্ণনা করেছেন, “যখন আমার প্যানিক অ্যাটাক হয়েছিল, ঠিক তখনই আমার নিরাপত্তা প্রহরী এসে আমাকে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি যখন সেখানে পৌঁছই, আমার তখন মুখ দিয়ে কথা ফোটে, কারণ আমি কথা বলার এবং মনের সব শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি তখন ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি পাগল হয়ে যাচ্ছি কিনা। তিনি বললেন, ‘না, আপনি পাগল নন। আপনার ঘুম দরকার। আপনার প্রতি রাতে ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানোর দরকার।” জেনিফার ব্যাখ্যা করেছিলেন যে,”আমি একটা সময় নিজের কাজকে অগ্রাধিকার দিতে গিয়ে নিজের মূল জীবনকেই আঘাত করে ফেলেছিলেন। তখনই আমি আর কোনো কিছু না ভেবে সুস্থ হওয়ার জন্যে যা যা করতে হয়, সবকিছু করতে শুরু করি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি কিছু নিয়মাবলী মেনে চলাতে, আমার মানসিক ভারসাম্য ফিরতে শুরু করে।”

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের