‘দানি’ কিম কার্দাশিয়ান, বিলের থেকে টিপস্ দিলেন বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউড তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian) কে নিয়ে চর্চার শেষ নেই, কখনও কিংবদন্তী মেরিলিন মনরো-র পোশাক পরার জন্যে প্রচুর ওজন কমিয়ে খবরের শিরোনাম হচ্ছেন আবার কখনও বয়ফ্রেন্ডের সঙ্গে একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে সংবাদের পাতায় জায়গা করে নিচ্ছেন আবার কখনও কসমেটিক্স ব্র্যান্ড চুরি করার জন্যে শিরোনাম হচ্ছেন। সুতরাং কোনো না কোনো কারণে চর্চা চলছেই তাঁকে নিয়ে। তবে এবার তিনি চর্চিত হলেন, একটি ওয়েটারের টিপসের জন্যে। আর সেই বিল দেখলে অবাক হবেন আপনিও। তারকাদের ক্ষেত্রে যে পয়সা ওড়ানো কোনও ব্যাপারই নয়, সেটাই যেন আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিম।

সম্প্রতি, কিম অস্ট্রেলিয়ায় তাঁর প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে দেখা করতে একটি ইতালিয়ান রেস্তোরাঁয় গিয়েছিলেন। আর সেখানে তাঁকে যে ওয়েটার পরিবেশন করেছিলেন সেই ওয়েটার সম্প্রতি বিলের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, কিম খাওয়ার পরে “মোটা টিপ” রেখে গিয়েছেন তাঁর জন্যে।ওই ওয়েটার বিলের রসিদের একটি ছবি অনলাইনে শেয়ার করে জানিয়েছেন, কিম সুস্বাদু ডিনারে স্প্লার্জ করেছেন। এবং তাঁকে টিপ হিসেবে প্রায় $576 এ দিয়ে এসেছেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬,০০০ টাকা হয়ে দাঁড়ায়। তাঁর ডিনারে ছিল, চারটি $15 ক্যাপ্রেস সালাদ, দুটি $11 ব্রুশেটা, একটি ক্যালামারি স্টার্টার, তিনটি পিজ্জা এবং পাস্তা। সঙ্গে ডেজার্টে ছিল $16 চকোলেট টর্টের দুটি স্লাইস এবং একটি $16 নুটেলা পিজ্জা। এই ছিল তাঁর বিল।

কিম খেয়েছিলেন পুরো ডায়েট স্টার্টার প্যাক। আর এগুলো খেয়ে তারকা ওই ওয়েটারকে দিয়ে এসেছেন প্রায় ৪৬০০০ টাকা। যা দেখে অবাক হয়েছেন গোটা সোশ্যাল মিডিয়া। সম্প্রতি একই বিলটি ভাইরাল হয়েছে। আর নেটিজেনরা এটির জন্য ব্যয় করা টাকা পরিমাণ এবং তালিকাভুক্ত খাবারের আইটেম দেখে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন। কিমের বর্তমান বয়ফ্রেন্ড পিট ডেভিডসন বর্তমানে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে তাঁর আসন্ন হলিউড মুভি উইজার্ডসের শ্যুটিংয়ে ব্যস্ত। ৪ সপ্তাহ ধরে প্রেমিকা কিম কার্দাশিয়ান থেকে আলাদা ছিলেন। তাই বিচ্ছেদ আর সহ্য করতে না পেরে, কিম নিজেই একটি প্রাইভেট জেটে চড়ে প্রেমিকের কাছে চলে গিয়েছেন।

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের