জনপ্রিয় পপতারকার শোয়ের টিকিট বিক্রি বন্ধ, অবিলম্বে তদন্তের দাবি মার্কিন কংগ্রেসের

রেকর্ড অনুযায়ী 3.5 মিলিয়ন ভক্তের কাছে ইতিমধ্যেই টিকিট বিক্রি করা হয়েছে। প্রায় ৫২ টি শো করবেন টেইলর, যার মধ্যে ৪৭ টি শোয়ের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ চাহিদার জন্যে জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট (Taylor Swift)-এর ২০২৩ সালের শোয়ের টিকিট বিক্রি করা বন্ধ করে দিয়েছে টিকিটমাস্টার ওয়েবসাইট। ইতিমধ্যেই 3.5 বিলিয়ন টিকিটের চাহিদা রয়েছে। কিন্তু টিকিটের অত্যধিক উচ্চমূল্য এবং দুর্বল পরিষেবার জন্যে গ্রাহকরা নানা অভিযোগ এনেছেন এই ওয়েবসাইটের বিরুদ্ধে। জনসাধারণের আবেদন অনুযায়ী, অবিলম্বে টিকিটমাস্টারের তদন্ত করার দাবি তুলেছে মার্কিন কংগ্রেস।

প্রায় ৫ বছর পর আমেরিকান গায়িকা টেইলর সুইফট “ইরাস” সফরে যাচ্ছেন, যা নিয়ে ইতিমধ্যেই বিনোদন শিল্পে আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিকে তাঁর শোয়ের জন্যে মঙ্গলবার ২ মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এছাড়া অনেক ভক্ত সাইট বিভ্রাটের কারণে দীর্ঘ অপেক্ষার পরেও টিকিট পেতে অক্ষম হয়েছেন। এদিকে টিকিটমাস্টার প্রতিনিধিরা জানিয়েছেন, রেকর্ড অনুযায়ী 3.5 মিলিয়ন ভক্তের কাছে ইতিমধ্যেই টিকিট বিক্রি করা হয়েছে। প্রায় ৫২ টি শো করবেন টেইলর, যার মধ্যে ৪৭ টি শোয়ের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। তবে যারা অগ্রিম টিকিট বুক করেননি, তাঁদের টিকিট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন টিকিট মাস্টার।

সুইফটের বিশ্বের 20 টি শহরের 52 স্টেডিয়ামে শো করবেন। যা মার্চে শুরু হবে এবং আগস্টে শেষ হবে। এদিকে মার্কিন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া একটি অনলাইন পিটিশন প্রকাশ্যে এনে টিকিটমাস্টারের ওয়েবসাইট ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে। এদিকে সেনেট অ্যান্টিট্রাস্ট প্যানেলের চেয়ার সেনেটর অ্যামি ক্লোবুচার বলেছেন, “টিকিটমাস্টারের ক্ষমতা প্রাথমিক বাজারে একেবারে ধ্বংস করে দিয়েছে। ক্লোবুচার লাইভ নেশনের চিফ এক্সিকিউটিভ মাইকেল রাপিনোকে প্রশ্নগুলির উত্তর দিতে  বলা হয়েছিল যে, চাহিদা বৃদ্ধি করতে কোম্পানিকে কতটা ব্যয় করতে হয়েছে। ক্লোবুচার আরও বলেছেন যে, টিকিটমাস্টার কয়েক দশক ধরে শিল্পী এবং ভক্তদের ক্ষুব্ধ করছেন। ১৯৯৬ সালে এই ওয়েবসাইটকে বাতিল করে দেওয়া হয়েছিল, প্রায় ১৪ বছর পরে তারা ফিরে এসেছে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক