জমকালো আয়োজন, লাল পাঞ্জাবিতে সেজে আইবুড়োভাত খেলেন হানি বাফনা, বিয়ে কী পাকা?

থালায় রাখা পোলাও, মাছ, মাছের মুড়ো, মাংস এবং রকমারি মিষ্টি। টেবিলটিও ফুল দিতে সাজানো তাঁর। ঠিক যেমনটা সাজিয়ে গুছিয়ে আইবুড়োভাত খাওয়ানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি টলিউডেও বিয়ের লাইন। জোর গুঞ্জন এবার বিয়ের পিঁড়িতে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। সৌজন্যে অভিনেতার একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, লাল পঞ্জাবিতে সেজে খাওয়ার টেবিলে বসে আছেন হানি বাফনা। সামনে রাখা আহামরি পদে মোড়া একাধিক থালা। ঠিক যেমনটা বিয়ের আগে হবু বর-বউকে খাওয়ানো হয় আইবুড়োভাত রূপে। থালায় রাখা পোলাও, মাছ, মাছের মুড়ো, মাংস এবং রকমারি মিষ্টি। টেবিলটিও ফুল দিতে সাজানো তাঁর। ঠিক যেমনটা সাজিয়ে গুছিয়ে আইবুড়োভাত খাওয়ানো হয়।

এই থালা দেখে অভিনেতা গালে হাত দিয়ে বসে আছেন। কোনটা খাবেন, যেন বুঝে উঠতে পারছেনা না। পাশে প্রদীপ জ্বলছে। এই ছবিটি ভাইরাল হতেই টেলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। তবে কী, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হানি বাফনা। বিষয়টা অস্বাভাবিকও কিছু নয়। কারণ টেলিপাড়ায় রীতিমতো বিয়ের লাইন পড়েছে। এই মূহুর্তে স্টার জলসায় ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে অভিনয় করছেন হানি বাফনা।টিআরপিতেও বেশ ভালোই কদর এই ধারাবাহিকের। তবে কী ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে অভিনয় করতে করতে বিয়ে পাকা করে ফেললেন হানি? কিন্তু এ ব্যাপারে অভিনেতা কী বলছেন?

যদিও অভিনেতা একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আসলে ছবিটি ধারাবাহিকের চিত্রনাট্য মেনে। অর্থাৎ ধারাবাহিকের কোনও একটি দৃশ্যে পাত পেড়ে খাবেন হানি, তারই ছবি। কিন্তু এই ছবির কারণে তাঁর বিয়ের গুঞ্জন ছড়াবে এটা শুনে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছেন। ভাইরাল হওয়া দৃশ্যটি যে একেবারেই সত্যি নয়, পাশাপাশি এ-ও বলেছেন, এই মূহুর্তে তিনি সারাক্ষণ শুটিংয়ে ব্যস্ত থাকেন অভিনেতা। ছোট পর্দায় পরিশ্রম একটু বেশি। সে সব সামলে বিয়ে তো দূর, প্রেম করারও সময় নেই তাঁর। আপাতত তিনি পেশার দিকেই বেশি মনযোগী। প্রেম, বিয়ে নিয়ে কিচ্ছু ভাবছেন না। এমনকী বড় পর্দায় অভিনয় বা সিরিজে অভিনয় নিয়েও তিনি কিছু ভাবছেন না।

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?