‘ভয়ঙ্কর দেখতে লোক কবরস্থান থেকে তুলে মানুষের মাংস খেত, আমাকেও খেতে বলত’: নার্গিস ফাখরি

সম্প্রতি, ম্যাশেবল মিডল ইস্টের সঙ্গে একটি আলাপচারিতায়, অভিনেতা-মডেল নিউইয়র্কে বড় হওয়ার পরে, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাস করার পরে ভারতে অভিনয়ের বিষয়ে নানা কথা বললেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নার্গিস ফাখরি, বলিউডের একজন স্বনামধন্য বিদেশী অভিনেত্রী। রণবীর কাপুরের সঙ্গে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তেমন পোক্ত করতে পারেননি অভিনেত্রী। মাঝে মধ্যেই ইন্ডাস্ট্রিতে তাঁর প্রাথমিক দিনগুলি কেমন ছিল, তা প্রকাশ্যে জাহির করেন অভিনেত্রী। এবার অভিনেত্রী নিজের সঙ্গে ঘটা একটি অবাক করা কাহিনী সামনে আনলেন। মুম্বই থাকাকালীন প্রাথমিক কেরিয়ার জীবনে ভূতের খপ্পরে পড়েছিলেন তিনি। হ্যাঁ, অভিনয়ের প্রাথমিক জীবনে মুম্বইতে একটি ভুতুড়ে অ্যাপার্টমেন্টে থাকতে হয়েছিল অভিনেত্রী কে। ইমতিয়াজ আলী পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন, যা পরবর্তীতে ব্লকবাস্টারের রূপ নেয়।

সম্প্রতি, ম্যাশেবল মিডল ইস্টের সঙ্গে একটি আলাপচারিতায়, অভিনেতা-মডেল নিউইয়র্কে বড় হওয়ার পরে, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাস করার পরে ভারতে অভিনয়ের বিষয়ে নানা কথা বললেন। নার্গিসের কথায়, প্রথম কয়েক দিন, তিনি তাঁর অস্থায়ী বাসস্থান ছেড়ে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারেননি। তাঁর অ্যাপার্টমেন্টটি একটি কবরস্থানের পাশে ছিল এবং তিনি প্রতিদিনই সেখান থেকে অদ্ভুত কার্যকলাপ অনুভব করতেন। যা তাঁকে সরে যেতে বাধ্য করে। তাও অভিনেত্রী সাহস যুগিয়ে ৩ দিন সেখানে ছিলেন।

নার্গিস বলেন, “আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, স্বপ্ন দেখে সকাল ৩ টে নাগাদ ঘুম থেকে উঠে পড়তাম। স্বপ্নগুলি খুব ভয়ঙ্কর ছিল। ভূতের মতো দেখতে একজন মানুষ ছিল। তিনি ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা, সাদা, ফ্যাকাশে, ভীতিকর লোকের মতো একজন লোক আমাকে রোজ দিন আমাকে কবরস্থানে যাওয়ার জন্যে ডাকত। তারপর সে কবরস্থানে হাত খুঁড়ে মানুষের হাড় বের করে মাংস খেত এবং আমাকেও খেতে বলত। এরকম স্বপ্ন আমি টানা চার দিন দেখেছি।” এরপর নার্গিস তাঁর টিমে দিল্লিতে নিয়ে যেতে বলেন। এবং তিনি যখন অস্থায়ী আবাসন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন দেখতে পান ‘ছয়টি মৃত বাচ্চা পাখি’ সেখানে পড়ে রয়েছে। এমনকি তাঁর গয়নাও অ্যাপার্টমেন্ট থেকে চুরি হয়ে গিয়েছিল। পরে জানতে পারেন, তাঁর কাজের মেয়ে এগুলো চুরি করেছিল। নার্গিস ফাখরি ‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’ এবং ‘ম্যায় তেরা হিরো’-এর জন্য পরিচিত।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে