দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হঠাৎ-ই অসুস্থ অন্নু কাপুর, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের খারাপ খবর। আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অন্নু কপূর। বলা চলে, ৮০ দশক থেকেই অভিনয়ে রয়েছেন অভিনেতা। পাশাপাশি সঞ্চালকও বটে। আবার রেডিও জকিও। একাধিক প্রতিভার অধিকারী অন্নু কাপুর। বৃহস্পতিবার আচমকাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।

অভিনেতার পারিবারিক সূত্রের খবর, হঠাৎই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষের কথায়, এখন অনেকটাই সুস্থ তিনি৷ বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ হাসপাতালে হন তিনি। তবে হাসপাতাল সূত্রের খবর, পুরোপুরি সুস্থ না হলে আপাতত হাসপাতালেই রাখতে হবে তাঁকে। হিন্দি বড়পর্দার জনপ্রিয় অভিনেতা অন্নু কাপুর৷

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনের নানারকম আপডেট দেন তিনি। ওয়েব সিরিজ থেকে বড়পর্দা সবেতেই তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার।অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান বলিউডের একাধিক সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছেন অন্নু কাপুর। ‘মিস্টার ইণ্ডিয়া’ থেকে ‘জলি এল এল বি ২’-সহ একাধিক সুপারহিট ছবি তাঁর ঝুলিতে। এদিকে আয়ূষ্মান খুরানার ‘ভিকি ডোনর’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ