প্রিমিয়ারেই মুখ থুবড়ে পড়েছিল ছবি, হতাশ বরজাতিয়াকে কীভাবে সামলেছিলেন আদিত্য চোপড়া

“সুরজ, এটা খুব ভালো ছবি। চিন্তা করবেন না।” এরপর পরিচালককে পরামর্শ দিয়ে আদিত্য বলেন, "ফিল্ম থেকে আড়াইটি গান কেটে ফেলুন, তাহলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে!"

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিচালক সূরজ বরজাতিয়ার রোমান্টিক মিউজিক্যাল ‘হাম আপকে হ্যায় কৌন’, আজও নস্টালজিক সিনেপ্রেমীদের মধ্যে। যদিও ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রিমিয়ারের পর ভালো সাড়া পায়নি। যে প্রতিক্রিয়াটি অত্যন্ত হতাশ করেছিল পরিচালককে। কিন্তু চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া ছবিটি নিয়ে ভীষণই আত্মবিশ্বাসী ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, শুধুমাত্র কয়েকটি পরিবর্তন করলেই ছবিটিকে বাঁচানো সম্ভব। প্রেমদিবসে Netflix-এ মুক্তি পেয়েছেন ডকু-সিরিজ দ্য রোমান্টিক। যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে এই ডকু সিরিজটি।

যেখানে যশরাজ ফিল্মস প্রযোজিত একাধিক ব্লকবাস্টার ছবির ছোট্ট ছোট্ট ঝলক তুলে ধরা হয়েছে, এবং ছবির শ্যুটিংয়ের একাধিক অভিজ্ঞতা থেকে বলতে শোনা গিয়েছে বলিউডের একাধিক প্রথম সারির তারকাদের। এখানেই সূরজ বরজাতিয়া স্মরণ করেছেন যে, হাম আপকে হ্যায় কৌনের প্রিমিয়ারে, তিনি ভাল সাড়া পাননি। “আমাদের লিবার্টিতে (শিল্পের জন্য) একটি শো ছিল। যা ছিল একটি বিপর্যয়।” কিন্তু আদিত্য চোপড়া তাঁকে ফোন করে জানিয়ে ছিলেন যে তিনি সিনেমাটি পছন্দ করেছেন। “সুরজ, এটা খুব ভালো ছবি। চিন্তা করবেন না।” এরপর পরিচালককে পরামর্শ দিয়ে আদিত্য বলেন, “ফিল্ম থেকে আড়াইটি গান কেটে ফেলুন, তাহলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে!” এরপর সূরজ বরজাতিয়া আদিত্য চোপড়ার পরামর্শ মেনে চলেন এবং হাম আপকে হ্যায় কৌন থেকে “চকলেট লাইম জুস” এবং “মুজসে জুদা হো কার” গানগুলি সরিয়ে দেন। বাকিটা ইতিহাস।

ছবিতে এই গানগুলি এখনও দেখা যায়, তবে টিভিতে যখনই দেখানো হয় ছবিটা। এর আগে, indianexpress.com-এর একটি সাক্ষাৎকারে, বারজাতিয়া হাম আপকে হ্যায় কউনের প্রাথমিক ব্যর্থতার কথা বলেছিলেন। চলচ্চিত্র নির্মাতা সিনেমাটির প্রিমিয়ারের রাতের কথা স্মরণ করে জানিয়েছিলেন, ছবিটি কেন দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে তা তিনি বুঝতে পারছিলেন না। কারণ আমি ভেবেছিলাম আমি সেরা চলচ্চিত্র তৈরি করেছি, কিন্তু যখন আমাদের প্রিমিয়ার হল তখন লোকেরা এটি পছন্দ করেনি। আমার স্পষ্ট মনে আছে, শ্রোতারা প্রত্যেকটা গানের পরেই হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আমি ভেবেছিলাম আমি ভাল করেছি কিন্তু তারপর আমি ভাবতে শুরু করলাম, ‘এটা কি হচ্ছে’। যাইহোক, ছবিটি মুক্তির 5-6 দিন পরে, মানুষের মনোযোগ আকর্ষণ করতে শুরু করে এবং অবশেষে ব্লকবাস্টারে পরিণত হয়।”

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার