‘কতবার যৌনসঙ্গম করেছো’, অশ্লীল প্রশ্নের মুখে ‘তিতলি’, পাল্টা জবাব মধুপ্রিয়ার

এক জনৈক নেটিজেন মধুপ্রিয়াকে প্রশ্ন করেন, ‘কতবার যৌন সঙ্গম স্থাপন করেছো? কত বছর বয়সে নিজের ভার্জিনিটি (কুমারীত্ব) হারিয়েছিলে?’

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার দ্বারা এখন খুব সহজেই তারকাদের কাছাকাছি পৌঁছচ্ছে অনুরাগীরা। আর সেলিব্রিটিরাও খুব সহজেই অনুরাগীদের কাছে পৌঁছে যাচ্ছেন। প্রতিনিয়ত নিজেদের জীবনের নানারকম আপডেট দিয়ে যাচ্ছেন তারকারা ছবি-ভিডিওর মাধ্যমে। আর সেই নিয়ে ভক্তরা যেমন তাঁদের পছন্দের তারকার প্রশংসায় বুঁদ হয়ে যান, তেমনি তারকাদের জীবনে চুন থেকে পান খসলেই তা হয়ে যায় নেটিজেনদের অন্যতম চর্চিত বিষয়। এছাড়াও সেলিব্রিটিদের খোলা প্রোফাইলে নানা সময়ে কুমন্তব্যের তীর ধেয়ে আসে। কিছুদিন আগেই অশ্লীল মন্তব্যের কোপে পড়েছিলেন টলি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এবার তালিকায় নাম জুড়ল তিতলি অর্থাৎ মধুপ্রিয়ার। স্টার জলসার অন্যতম হিট ধারাবাহিক ‘তিতলি’। বোবা-কালা হয়েও একটি মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন নিয়েই তৈরি হয়েছিল ধারাবাহিক। ‘তিতলি’র ভূমিকায় অভিনয় করেছিলেন মধুপ্রিয়া চৌধুরী। তবে ‘তিতলি’ শেষ হওয়ার পর আর লিড চরিত্রে কাজ পাননি তিনি, একাধিক মেগায় পার্শ্ব চরিত্রে দেখা মিলেছে তিতিলির। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি, বরাবরই খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। সেই কারণেই অনেক সময় বিপুল বিদ্রুপের শিকার হন মধুপ্রিয়া। কিন্তু ঘটনাটা ঠিক কী হয়েছে।

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামে ‘Q&A’-পর্বে খেলছিলেন মধুপ্রিয়া। সেই প্রশ্নোত্তরপর্বেই আচমকাই এক ট্রোলার অভিনেত্রীকে এক অশ্লীল প্রশ্ন করে বসেন। না, লজ্জায় পড়ে সেই প্রশ্ন একেবারেই এড়িয়ে যাননি মধুপ্রিয়া, বরং মোক্ষম জবাব দিয়েছেন। এক জনৈক নেটিজেন মধুপ্রিয়াকে প্রশ্ন করেন, ‘কতবার যৌন সঙ্গম স্থাপন করেছো? কত বছর বয়সে নিজের ভার্জিনিটি (কুমারীত্ব) হারিয়েছিলে?’

এরপরেই মধুপ্রিয়া মুখে হাত দিয়ে হাসতে হাসতে একটি ছবি পোস্ট করে লেখেন- ‘হ্যাঁ, আমি (জীবনে) অনেকবার ঘেঁটে ফেলেছি’। এদিকে বেশকিছু শারীরিক সমস্যার জন্যে মাঝে মারাত্মক ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রীর, সেই নিয়েও বডি শেমিং-এর শিকার হয়েছিলেন অভিনেত্রী। যার জেরে অভিনেত্রী সেইসময় ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, যথেষ্ট হয়েছে। মহিলাদের শারীরিক গঠন নিয়ে প্রশ্ন করা ক্রমশ বেড়েই চলেছে, তিনি রোগা হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। কিন্তু মুহূর্তের মধ্যেই রোগা হওয়া সম্ভব নয়। এই বার্তার পরেও পরিস্থিতি খুব বেশি পাল্টায়নি। রোজদিনই ‘বডি শেমিং’-এর শিকার হন তিনি। মধুপ্রিয়াকে শেষবার দেখা যায়, সাহেবের চিঠি ধারাবাহিকে, যেখানে চিঠির বোন ভূমির চরিত্রে নজর কেড়েছিলেন মধুপ্রিয়া।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের