দুর্ঘটনায় ডান হাত গেছে, কোচের সান্নিধ্যে কীভাবে সফল ক্রিকেটার হয়ে উঠবেন সাইয়ামি

সাইয়ামি সবেমাত্র একজন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করেছেন। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি একটি হাত হারান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ক্রীড়া কেন্দ্রিক সিনেমা নতুন নয়! এর আগেও ‘চাক দে ইন্ডিয়া’, ‘M.S ধোনি’, ‘দাঙ্গাল’, আসন্ন ‘চাকদা এক্সপ্রেস’-এর মতো একাধিক ক্রীড়া কেন্দ্রিক ছবি বলিউডে তৈরি হয়েছে। যা বক্সঅফিসেও দারুণ সাড়া ফেলেছে এবং ফেলবে। এবার সেই তালিকায় যুক্ত হল, অভিষেক বচ্চনের আসন্ন ছবি ‘ঘুমার’! দুর্ঘটনায় হাত হারিয়ে ফেলা একটি তরুণ মহিলা ক্রিকেটারের জীবনী অবলম্বনে নির্মিত ছবিটি। যেখানে কোচের ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন। কোচের অনুপ্রেরণায় কীভাবে অসম্ভবকে সম্ভব করবে তরুণ মহিলা ক্রিকেটারটি, সেটাই গল্পের ক্লাইম্যাক্স। শারীরিক প্রতিবন্ধকতা গুলিকে কীভাবে কাটিয়ে সফল ক্রিকেটার হয়ে উঠবেন প্যারাপ্লেজিক মহিলাটি, সেটি গল্পের মূল ইউএসপি।
যে ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সাইয়ামি খের। ছবিটি পরিচালনা করছেন, পরিচালক আর বাল্কি। ছবিটির পোস্টার প্রকাশ্যে আসা মাত্রই ব্যপক সাড়া পেয়েছেন নির্মাতারা। এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ছবির ট্রেলার। ৪ আগস্ট মুম্বইতে একটি ইভেন্টে ট্রেলারটি লঞ্চ করা হল। ট্রেলার অনুযায়ী, সাইয়ামি সবেমাত্র একজন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে কেরিয়ার শুরু করেছেন। কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি একটি হাত হারান। নিমেষেই স্বপ্ন ভেঙ্গে যায় তাঁর এবং সে সাহায্যের জন্য অভিষেকের কাছে যায়। তিনি একজন ক্রিকেট কোচের ভূমিকায় করছেন। কিন্তু শুধুমাত্র বাম হাত দিয়ে এই যাত্রা সফল করা মোটেও সম্ভব নয়। এরপর কোচের নির্দেশনায় শুরু হয় তাঁর কঠোর ট্রেনিং, বাম হাত দিয়েই নিজের ট্রেনিং শেষ করেন তিনি।

ছবিতে অঙ্গদ বেদী সাইয়ামির প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। আর তাঁর মায়ের চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমি। ছবিতে গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে, অভিষেকের বাবা অমিতাভ বচ্চনকেও। ট্রেলারে অভিষেকের দুর্দান্ত অভিনয় দুর্দান্ত নজর কেড়েছে দর্শকদের। ট্রেলারটি প্রকাশের সঙ্গে সঙ্গে, ভক্তরা গল্প এবং মুখ্য তারকাদের অভিনয়ের প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। একজন বলেছেন, “ইম্প্রেসিভ এবি, আত্মবিশ্বাসী সিয়ামী,” অন্যজন বলেছেন, “অভিষেক বচ্চন ভাল স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছেন না, কিন্তু ভাল স্ক্রিপ্ট তাঁকে খুঁজে পাচ্ছে!!” একজন ভক্ত বলেছেন, “উউউ.. ব্লকবাস্টার,” অন্য একজন বলেছেন, “গুজবাম্পস সাইয়ামি! অভিষেক জি অঙ্গদ জি অমিতাভ বচ্চন জি আগুন লাগিয়ে দিয়েছেন।” সিনেমাটি আগামী ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে