বক্স অফিসে ঝড় ফাইটারের, ২ দিনে আয় ৩৯ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ বক্স অফিসে ঝড় তুলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি দ্বিতীয় দিনে প্রায় ৩৯ কোটি টাকা আয় করেছে। যা প্রথম দিনের থেকে অনেকটাই বেশি।

গত ২৫ শে জানুয়ারি মুক্তি পেয়েছে ফাইটার। ইতিমধ্যেই  ফাইটার এখন ৬১.৫ কোটি টাকা  আয় করেছে।  সিনেমাটি  পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ফাইটারে অভিনয় করেছেন তিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, সঞ্জিদা শেখ এবং তালাত আজিজ। উল্লেখ্য, এই প্রথম বড় পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি।  ফাইটার হল ২০২৪ সালের সবথেকে বিগেস্ট বাজেটের ছবি। বোঝাই যাচ্ছে, বক্সঅফিসে ঝড় তুলবে এই ছবি।

ফাইটার দেখে দর্শকদের একাংশ দাবি করেছে  ছবির অ্যাকশন তো বটেই, হৃতিক ও দীপিকার রোম্যান্সও নাকি বেশ মনে ধরেছে তাঁদের। তবে দুঃখের বিষয় আপাতত বাংলাদেশে কোনও প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ছবিটির বাংলাদেশের আমদানিকারক ‘অ্যাকশন কাট’ এর কর্ণধার অনন্য মামুন।

প্রসঙ্গত বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সিনেমাটিতে চারটি কাট করার নির্দেশ দিয়েছে। দু-একটি সংলাপে আপত্তিকর শব্দ, প্রতিস্থাপন করা হয়েছে। একটি ৫৩ মিনিটের এবং অন্যটি এক ঘন্টা ১৮ মিনিটে। তবে এই নিয়ে পরিচালক  সিদ্ধার্থ জানান,’এই কাট সিনেমার মধ্যে কোন প্রভাব ফেলবে না ।‘  

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ