‘যাদু’ সেজে খোদ হৃতিক রোশনকেই চমকে দিলেন অভিনেতার বড় ভক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদু সেজে খোদ হৃতিক রোশনকেই চমকে দিলেন অভিনেতার এক ভক্ত। ৪ দিন ঘুরে ঘুরে অবশেষে নায়কের দেখা পেলেন ভক্ত। নায়কের সঙ্গে দেখা করার জন্যে তাঁরই বিখ্যাত ছবি ‘কৌই মিল গ্যায়া…’-র যাদুর বেশ ধরলেন ভক্ত। বি-টাউনে এখন চলছে জমকালো দিওয়ালি সেলিব্রেশন। দিওয়ালিতে হৃতিক রোশন তাঁর সবচেয়ে বড় ভক্তদের মধ্যে একজনের সঙ্গে দেখা করলেন। অভিনেতার একজন ভক্ত গত কয়েকদিন ধরে অভিনেতার বাড়ির বাইরে ক্যাম্পিং করছিলেন, অবশেষে অভিনেতা ভক্তের সঙ্গে দেখা করলেন। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে অভিনেতার বাড়ির বাইরে তাঁবু খাটিয়েছিলেন ওই ভক্ত।

ভক্ত ফরিদাবাদের বাসিন্দা। আর মজার বিষয় হল, ভক্তটি হৃতিকের ২০০৩ সালের চলচ্চিত্র কোই মিল গ্যায়া থেকে আইকনিক এলিয়েন যাদুর বেশে অভিনেতার সঙ্গে দেখা করেছেন। ইনস্টাগ্রামে ভক্তটি jadu_boy79 নামে পরিচিত। আর অভিনেতা এদিন বাড়ি থেকে বেরোনোর পথে ভক্তের সঙ্গে দেখা করলেন। পাশাপাশি একটি ভিডিওতে, তিনি উল্লেখ করেছেন যে তিনি ফরিদাবাদ থেকে মুম্বই পর্যন্ত সাইকেল চালিয়ে এসেছেন। আর তার সময় লেগেছে ২২ দিন।

প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। এবং তিনি ধৈর্য সহকারে চার দিন ধরে হৃতিকের বাড়ির বাইরে অপেক্ষা করেছিলেন, এবং অবশেষে, অভিনেতার সঙ্গে দেখা হয়েছে। যখন অভিনেতা তাঁর প্রেমিকা সাবার সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতা ভক্তকে তার গাড়িতে ডেকে একটি দ্রুত ছবির জন্য পোজ দেন। সাবাকে বেশ অবাক দেখালেও হৃতিক মিষ্টি হেসে ফ্যানকে আনন্দ দিলেন।

পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে, বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ভক্তকে অভিনন্দন জানিয়েছেন। হৃতিক রোশন এবং প্রীতি জিনতা অভিনীত কোই মিল গ্যায়া ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। কাজের ফ্রন্টে, হৃতিক রোশনকে পরবর্তীতে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানির সঙ্গে ওয়ার 2-এ দেখা  যাবে।

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

৪ অক্টোবরে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কপাল খুলছে ৪ রাশির জাতকদের

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস