৫০ বছরেও যৌবনে পরিপূর্ণ হৃতিক রোশন, নায়কের শার্টলেস ছবিতে মুগ্ধ নেটপাড়া

প্রায় ৫০ ছুঁই ছুঁই অভিনেতার শারীরিক গঠন দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃতিক রোশন, বলিউডের গ্রিক দেবতা। সৌন্দর্য এবং শারীরিক দৃষ্টিভঙ্গির খাতিরে তাঁকে গ্রিক দেবতার সঙ্গে তুলনা করা হয়। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘ভেদা’- তে। যেখানে তাঁর সঙ্গে আরও অভিনয় করছিলেন সইফ আলি খান। ছবিটি বক্সঅফিসে ব্যপক রাজত্ব করেছিল। এরপর তাঁকে দেখা যাবে, পাঠান পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘ফাইটার’-এ। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। গত ১৫ অগাস্ট ভারতীয় এয়ারফোর্স বাহিনীর প্রেক্ষাপটে নির্মিত ফাইটারের প্রথম মোশন পোস্টার রিলিজ হয় ছবিটি ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে। যাই হোক, অভিনেতা নিজের ব্যক্তিগত জীবনের তেমন আপডেট প্রকাশ্যে আনতে পছন্দ করেননা।

তবে তাঁর গার্লফ্রেন্ড সাবা আজাদের সঙ্গে প্রায়শই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন নায়ক। তবে হ্যাঁ, হাঁটুর বয়সী প্রেমিকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক মাঝে মধ্যেই ট্রোলের শিকার হয়। তবে সম্প্রতি নিজের একটি শার্টলেস ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিলেন অভিনেতা। যেখানে বহাল তাঁর বুকের খাঁজ। আর এই ছবি দেখে একেবারে চমকে গিয়েছেন দেশের রমণীরা। প্রায় ৫০ ছুঁই ছুঁই অভিনেতার শারীরিক গঠন দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। শুক্রবার, অভিনেতা তাঁর বান্ধবী সাবা আজাদের সঙ্গে বিদেশ ভ্রমণের পরে মুম্বই ফিরেছেন।

সেখান থেকেই নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। প্রথম ছবিতে, তাঁকে শার্টলেস একটি জিমে ছেনাযুক্ত অ্যাবস ফ্লান্ট করতে দেখা যায়। অন্যটিতে, তাঁকে শার্টবিহীন অবস্থায় সমুদ্র থেকে বেরিয়ে আসার সময় অ্যাবস প্রস্ফুটিত করতে দেখা যায়। দ্বিতীয় ছবিটি মনে হচ্ছে তাঁর বান্ধবী সাবা আজাদ ক্লিক করেছেন। আর এই ছবিগুলি প্রকাশ্যে আসার পরেই অনিল কাপুর, সুমিত ব্যাস, প্রীতি জিনতা-সহ একাধিক বলিউড তারকারা তাঁর সৌন্দর্য্যের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস