হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

'ভাল চরিত্রের কাজ পাচ্ছি না', সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করলেন হৃতিক রোশন, সঙ্গে ভাল কাজের জন্যে অনুরোধ করলেন সুপারস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভাল চরিত্রের কাজ পাচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করলেন হৃতিক রোশন, সঙ্গে ভাল কাজের জন্যে অনুরোধ করলেন সুপারস্টার। কিন্তু অভিনেতার হঠাৎ এমন দশা হল কেন? হৃতিক রোশন, বলিউডের ব্র্যান্ড নাম। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে তাঁর। দর্শকরা তাঁর সিনেমা দেখার জন্য অপেক্ষা করে করেন। শুধু অভিনয় নয়, তাঁর নাচ দেখার জন্যেও পাগল ৮ থেকে আশি। তাঁর কোনও সিনেমা মুক্তি পেলে প্রেক্ষাগৃহে হাজার হাজার মানুষের ভিড় হয়। সেই মানুষটিই এখন কাজের জন্যে সোশ্যাল মিডিয়ায় মাথা ঠুকছেন। একটি ভাল চরিত্র খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। গতকাল রাতে অভিনেতার ইনস্টাগ্রামে পোস্টটি ভক্তদের বিভ্রান্ত করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, তিনি বিদেশের রাস্তায় রয়েছেন। সেখান থেকেই একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সাদা দাড়ি এবং একটি ক্যাপ পরা সুপারস্টারের চোখ দেখে মনে হচ্ছিল তিনি কিছু একটা খুঁজছেন। তাঁর ছবি থেকে চোখ ফেরানো কঠিন ছিল। কিন্তু তাঁর ছবির ক্যাপশনটি আরও বেশি উদ্বেগজনক ছিল। হৃতিক লিখেছেন, ‘আমাকে এইমাত্র জিজ্ঞাসা করা হয়েছিল আমি কী ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু আমি আমার উত্তরটা নিয়ে ভাবছি। ‘লাক বাই চান্স’-এ জাফর হিসেবে আমার চরিত্রটির কথা কি আপনাদের মনে আছে? আমি ওইরকম একটি চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু পরিচালকেরা আমাকে শুধু ভাল চরিত্রেই দেখতে চান। কী দুঃখের ব্যাপার।’ অর্থাৎ অভিনেতা স্পষ্ট করলেন, তিনি নেগেটিভ কিংবা ধূসর চরিত্রে অভিনয় করতে চান। কিন্তু পরিচালকরা তাঁকে ভাল চরিত্রেই দেখতে চান।

 

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

তাঁর এই পোস্টটি ভক্তদের হতাশ করেছে। তবে এই ছবির মাধ্যমে অভিনেতা তাঁর পরবর্তী ছবির ইঙ্গিত দিলেন কিনা, তা বোঝা দায়। সুপারস্টারের পোস্টে মন্তব্য করে সিদ্ধার্থ আনন্দ লিখেছেন, ‘তাহলে শুরু করা যাক।’ আর তাতেই ভক্তদের মধ্যে জল্পনা, হৃতিক রোশন এবং সিদ্ধার্থ আনন্দ আবারও একসঙ্গে অসাধারণ কিছু করতে চলেছেন। হৃতিককে শেষ দেখা গিয়েছিল ‘ওয়ার ২’ চলচ্চিত্রে। যেখানে তিনি কিয়ারা আডভানি এবং জুনিয়র NTR-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু ছবিটি বক্সঅফিসে তেমন সুনাম অর্জন করতে পারেনি। এরপর তিনি ঘোষণা করেন, জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ৪’-এর মাধ্যমে পরিচালনায় ডেবিউ করতে চলেছেন তিনি। সঙ্গে ছবির নায়কও হবেন। 

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ, ৩১ অগস্টের মধ্যে সুপ্ত বাসনা পূরণ হবে ৩ রাশির জাতকদের

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর