ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে সাম্প্রতিক সময়ে পেইড হাইপের বাড়বাড়ন্ত প্রবল। রুপোলি জগতের এই পেইড হাইপ প্রবণতা সম্পর্কে অভিনেত্রী ইয়ামি গৌতম নিজস্ব মত প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। বলা ভাল, ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার অভিনেত্রী নিজের X হ্যান্ডেলে লেখেন, বর্তমানে অভিনেতা অভিনেত্রী বা যে কোনও সিনেমার বিরুদ্ধে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার এক ভয়াবহ প্রবণতায় আক্রান্ত হচ্ছে। এ যেন পুরো প্লেগ রোগে আক্রান্ত হওয়ার মতো ব্যাপার। মুহূর্তের মধ্যে একের পর এক এতে আক্রান্ত হচ্ছেন। ইয়ামি আশঙ্কা করেছেন, এই পেইড হাইপ বিষয়টি যেভাবে বলিউডে ছড়িয়ে পড়ছে তার প্রভাব পড়বে ইন্ডাস্ট্রির উপর। ইয়ামির বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করেছেন অভিনেতা হৃতিক রোশন। ‘কাবিল’ সিনেমায় হৃত্বিক ও ইয়ামির স্ক্রিন শেয়ার করেছিলেন একসঙ্গে।

ইয়ামি তার পোস্টের শুরুতেই বলেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের কথা ভাবছেন। ইয়ামির কথায়, “একটি ছবির জন্য ভাল ‘হাইপ’ তৈরি করতে গিয়ে বিপণনের আড়ালে টাকা দেওয়ার এই তথাকথিত প্রবণতা দূর করা প্রয়োজন। টাকা না দিলে ‘তাঁরা’ ক্রমাগত নেতিবাচক জিনিস লিখবে (এমনকি সিনেমা মুক্তির আগেও), এ তো একধরনের চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়। যেহেতু এই লেখালেখির ব্যাপারটি এখন যে কোনও মানুষই করতে পারেন, তাই সিনেমা বা অভিনেতাদের বিরুদ্ধে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়া যেন কোনও ব্যাপারই নয়। আর এই বিষয়টি এখন এক মহামারীর রূপ নিয়েছে। এর ফলে আমাদের ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ব্যাপকভাবে প্রভাবিত হবে।”

 

তাঁর আরও সংযোজন,  “দুর্ভাগ্যবশত কেউ যদি মনে করেন – এটি ক্ষতিকারক নয়। এটাই নিউ নর্মাল, তাহলে কিন্তু ভুল করছেন। এই ‘ট্রেন্ড’-এর দানব একসময় গিয়ে সবাইকে শেষ করবে। দক্ষিণী শিল্পে এইসব বিষয় নেই কারণ তাঁরা একতাই শক্তিতে বিশ্বাসী। আমি আমাদের শ্রদ্ধেয় প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের সংস্কৃতির প্রতি ক্ষতিকর এই উইকে আটকাতে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি একজন অত্যন্ত সৎ ব্যক্তির স্ত্রী হিসেবে বলছি তিনি তাঁর অক্লান্ত পরিশ্রম, দৃষ্টিভঙ্গি এবং দৃঢ়তা দিয়ে নিজের তৈরি সিনেমায় সবকিছু দেন। তাঁর টিম এমন কিছু তৈরি করেছেন যা নিয়ে আমি জানি যে ভারত গর্বিত হবেই। আমি এই যে এত কথা বললাম তা সমাজের একজন গভীরভাবে উদ্বিগ্ন সদস্য হিসেবে, যাঁরা ভারতীয় চলচ্চিত্রকে তার সর্বোত্তম সম্ভাবনা নিয়ে বিকশিত হতে দেখতে চান, বিপরীতভাবে নয়।” ইয়ামির স্বামী আদিত্য ধর একজন স্বনামধন্য পরিচালক।

ইয়ামি গৌতমকে সমর্থন করেছেন হৃত্বিক রোশন। তাঁর কথায়, ” সবচেয়ে বড় কথা, সাংবাদিকের আসল কণ্ঠস্বরের মতো সর্বাপেক্ষা মূল্যবান জিনিসটি হারিয়ে যায় এবং আমাদের সকলকে দরিদ্র করে। তাঁদের কাছে সুযোগ থাকে একটি সিনেমার নেপথ্যে থাকা সমস্ত সৃজনশীল শক্তিকে অনুভব করার, চিন্তা করার এবং প্রশংসা বা সমালোচনা করার। শুধু সত্যিকারের দেওয়া মতামতই তো বিকশিত হতে সাহায্য করে।” বোঝাই যাচ্ছে দুই অভিনেতাই ফিল্ম মিডিয়াকে নাম না করে তুলোধনা করেছেন নিজেদের পোস্টের মাধ্যমে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?