এই মুহূর্তে

স্বামী মারা গিয়েছে একবছর! পুরুষ বন্ধুর সঙ্গে বিকিনি ছবি দিয়ে কটাক্ষের শিকার মন্দিরা

নিজস্ব প্রতিনিধি: এবার সোশ্যাল মিডিয়ায় কুৎসিত ট্রোলিংয়ের মুখে অভিনেত্রী-সঞ্চালিকা মন্দিরা বেদী। কেন? পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং স্যুট পরে জলক্যালি করেই নেটিজেনদের চোখ কাড়লেন তিনি। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে এই ব্যাপারটা তো নতুন কিছু নয়, তবুও কেন কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। অবশ্যই এর পেছনে যথেষ্ট কারণ আছে।

নেটিজেনদের সালিশি সভায় ছাড় পেল না অভিনেত্রীর চরিত্র। কারণ কিছুদিন আগেই অভিনেত্রীর স্বামী মারা গিয়েছেন, এক বছর কাটতে না কাটতেই অভিনেত্রীর এই বেশ কিছুতেই মেনে নিতে পারলেন না নীতিপুলিশরা। গতকাল ছিল, কাস্টিং ডিরেক্টর মোটওয়ানের জন্মদিন, সেই কারণেই তাঁর জন্মদিন উপলক্ষ্যে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন মন্দিরা তাঁর সোশ্যাল হ্যান্ডেলে।

 

সঙ্গে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আদি, এই ছবিওই অনেক কথা বলে। তুমি আমার কাছে কতটা তা বুঝিয়ে দেয়, কতদিন হয়ে গেল আমরা একে অপরকে চিনি। তুমি জানো তোমাকে আমি কতটা বিশ্বাস করি। আশা করি তুমি আরও আরও সাফল্য পাও। অনেকটা ভালোবাসি।’ ছবিতে দেখা যাচ্ছে, মন্দিরা বিকিনিতে সজ্জিত হয়ে আদিত্যর গলা জড়িয়ে সুইমিং পুলেই জলক্যালি করতে মজে। কখনো তিনি আদিত্যর নাকে আঙুল ঢুকিয়ে দিচ্ছেন, আবার কখনো তাঁকে জড়িয়ে ধরে আছেন। এই ছবি নেট দুনিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের একাংশ তাঁর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেন।

স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ বন্ধুর সঙ্গে এই ভাবে গলা জড়িয়ে ছবিটাই নেটিজেনরা দৃষ্টি আকর্ষণ করেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘স্বামী মারা যাওয়ার সময়ে তো খুব শোকপ্রকাশ করেছিলেন। কোথায় শোক চলে গেল, এ তো কর্পূরের মতন উবে গেল।’ আবার অনেকে অভিনেত্রী দ্বিতীয় বিয়ে করছেন কিনা সেই প্রসঙ্গও টেনেছেন। যদিও মন্দিরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া করেননি।

উল্লেখ্য, গতবছরের মাঝেই মাত্র ৪৯ বছর বয়সে আচমকা হৃদরোগে মারা যান মন্দিরার স্বামী রাজ কৌশল। স্বামীর মৃত্যুর শোক ভুলতে বহুদিন সময় লেগে যায় অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই রাজের স্মৃতি তুলে ধরতেন তিনি। এখন ছেলে-মেয়েকে নিয়েই দিন কাটছে তাঁর। তার মধ্যেই এই ধরনের কটাক্ষ মন্দিরাকে যেন স্পর্শ না করে, সেই কামনাই করছেন তাঁর অনুরাগীরা।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ