‘দেশকে শাসন করবে শুধুমাত্র হায়দরাবাদ’, মাল্লার মন্তব্যে স্তম্ভিত মহেশবাবু

রণবীর জি, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আগামী পাঁচ বছরে, আমাদের তেলেগু জনগণ ভারত, বলিউড এবং হলিউড কে সম্পূর্ণরূপে শাসন করবে।" ব্যস! এই নিয়েই শুরু হয়ে গিয়েছে কোন্দল। তাঁর মুখ থেকে এই মন্তব্য শুনে অসহায় অবস্থায় রণবীর হেসে ফেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখকে রীতিমতো টেক্কা দিতে মাঠে নেমেছেন বলিউডের উঠতি সুপারস্টার রণবীর কাপুর। রোমান্টিক হিরো থেকে এক্কেবারে কিলার লুক। রণবীরের এবার রুদ্রমূর্তি দেখছে গোটা বিশ্ব। তাঁর লড়াই এখন ববির সঙ্গে। Animal সিনেমায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর। ছবিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং নায়িকার চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দান্না। ছবিটি মাত্র দুদিনেই ১০০ কোটি টাকা আয় করে ফেলেছে। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী তিনটি ভাষায় মুক্তি পেয়েছে ANIMAL। বাম্পার ওপেনিং হয়েছে। সম্প্রতি হায়দ্রাবাদে ছবিটির প্রচার ইভেন্টে উপস্থিত ছিলেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু, এসএস রাজামৌলি এবং তেলেঙ্গানা শ্রম মন্ত্রী মাল্লা রেড্ডি।

রণবীর কাপুরের পাশেই বসেছিলেন মহেশ বাবু। তবে সেদিন অনুষ্ঠানের মঞ্চে মাল্লা রেড্ডির একটি মন্তব্য রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল দেশে। যেখানে তিনি বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, “রণবীর জি, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আগামী পাঁচ বছরে, আমাদের তেলেগু জনগণ ভারত, বলিউড এবং হলিউড কে সম্পূর্ণরূপে শাসন করবে।” ব্যস! এই নিয়েই শুরু হয়ে গিয়েছে কোন্দল। তাঁর মুখ থেকে এই মন্তব্য শুনে অসহায় অবস্থায় রণবীর হেসে ফেলেন। এই মন্তব্যটি এখনও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে।

যদিও তিনি মন্তব্যের সঙ্গে, মন্ত্রী মহেশ বাবু এবং এসএস রাজামৌলির প্রশংসাও করেছেন। তাদের চলচ্চিত্রগুলি কতটা দুর্দান্ত এবং ২০১২ সালে মুক্তি পাওয়া সুপারস্টারের ফিল্ম বিজনেসম্যান কীভাবে তার জন্য একটি অনুপ্রেরণা ছিল, সেটাও আলোচনা করেছেন। তবে তাঁর এই মুখ থেকে বিতর্কিত মন্তব্যটি শোনার পরেই স্তম্ভিত হয়ে যান মহেশ বাবু নিজেও। অনেক তেলেগু ফিল্ম ভক্ত এবং সাধারণ জনগণ প্রকাশ করেছেন যে বিতর্কিত মন্তব্যটি X (আগের টুইটার) এ ভাইরাল হওয়ার পরে তারা কীভাবে লজ্জিত বোধ করেছিলেন। তেলেঙ্গানা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকের ফলাফল অনুযায়ী, মাল্লা রেড্ডির দল বিআরএস তেলেঙ্গানায় কংগ্রেস দলের পিছনে রয়েছে।

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত