হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

দিন দুয়েক আগে নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। চলতি বছর ভারতীয় সঙ্গীত মহলে অসামান্য অবদানের কারণে অলকা ইয়াগনিককে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। সেই পুরস্কার গ্রহণ পর্ব ছিল গত ২৩ জুন। সেখান থেকে গায়িকার কয়েকটি ছবি-ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। গায়িকার চেহারায় আমূল পরিবর্তন হয়েছে। তিনি অনেকটা শুকিয়ে গিয়েছেন। ঠিকমতো হাঁটাচলাও করতে পারছেন না। তাঁর চোখে মুখে স্পষ্ট অসুস্থতার ছাপ।

 

যদিও বছর দুয়েক আগেই জানা যায়, তিনি বিরল রোগে আক্রান্ত, যে কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না। তাই কাজ থেকে দূরে রয়েছেন। কিন্তু পদ্ম পুরস্কারের দিন তাঁর কয়েকটি ভিডিও ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। শুধু তাই নয়, সেদিন অনুষ্ঠানের পর গায়িকার কয়েকটি হুইলচেয়ারে বসে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে হুইলচেয়ারে বসে অনুষ্ঠানস্থল ছাড়তে দেখা গিয়েছে। তা নিয়েও শোরগোল পড়েছে নেটমহলে। তাহলে কী সত্যি হাঁটাচলা একেবারে বন্ধ হয়ে গিয়েছে গায়িকার?

 

 

View this post on Instagram

 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)

এই নিয়ে বৃহস্পতিবার একটি সোশ্যাল মিডিয়া বিবৃতির মাধ্যমে অলকা ইয়াগনিক জানিয়েছেন, ‘আপনাদের ভালবাসা, উদ্বেগ এবং অগণিত শুভকামনার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে আপনাদের মধ্যে, তা আমি দেখেছি এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি ভাল আছি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। পদ্ম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীর্ঘ সময় কাটানোর পর আমি বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই সেখান থেকে বেরোনোর ​​সময় আমি হুইলচেয়ারের সাহায্য নিয়েছিলাম। দয়া করে চিন্তা করবেন না। আমি এখন অনেক ভাল আছি।’ জানা গিয়েছে, প্রবীণ এই গায়িকা বিরল সেন্সরিনিউরাল হিয়ারিং লস (SNHL) রোগে ভুগছেন। এই স্বাস্থ্য সমস্যার কারণে তিনি বর্তমানে গান রেকর্ড করতে পারছেন না। তবে, তাঁর ভক্তরা আশা করছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং তাঁরা আবার তাঁর কণ্ঠ শুনতে পাবেন।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর