‘তুনিশার জায়গা আমি কখনই নিতে পারব না’! রইল আলিবাবার নতুন নায়িকার পরিচয়

সিটকম ব্রিজ কে গোপাল'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি সাক্ষাৎকারে বলেছেন, তিনি রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ২৪ ডিসেম্বর মুম্বই টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর রেশ আজও অব্যাহত। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ, মাত্র ২৪ বছর বয়সেই জীবন শেষ করার মতো কঠিন সিদ্ধান্ত কেন নিতে হল তুনিশাকে, তা নিয়ে আজও তদন্ত বহাল। জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা’-র শুটিং সেটের বাথরুম থেকে উদ্ধার করা হয় তুনিশার ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুর ঠিক পরের দিনই গ্রেপ্তার করা হয়, অভিনেত্রীর সহ-অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শীজিন খানকে। তুনিশাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আজও জেলবন্দি শীজান। একাধিকবার জামিনের আবেদন করেও খারিজ হয়ে যায়। এখন জেল থেকে মুক্তির জন্যে অপেক্ষা করছেন তিনি। যদিও তুনিশার সঙ্গে সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি শীজান।

অভিনেত্রীর মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়, সেই নিয়েই হতাশ ছিলেন তুনিশা। তাই এরকম কঠিন সিদ্ধান্ত। যদিও শীজানের পরিবার, তুনিশার পরিবার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, কোনটাই সত্য প্রমাণিত হয়নি। যাই হোক, তুনিশার মৃত্যু এবং শীজিনের জেল হেফাজতের জন্যে আলিবাবা ধারাবাহিকের প্রথম সংস্করণ শেষ হয়েছে, দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে অনেকদিন হল। বর্তমানে আলিবাবার চরিত্রে থাকা শীজানের চরিত্রে অভিনয় করছেন অভিষেক নিগম, কিন্তু নায়িকা কে?

তুনিশার জায়গায় এসেছেন মানুল চুদাসামা। কে তিনি? চলুন জেনে নেওয়া যাক তাঁর পরিচয়! মানুল, জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিটকম ব্রিজ কে গোপাল’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি সাক্ষাৎকারে বলেছেন, তিনি রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু তিনি “কখনই তুনিশার জায়গা নিতে পারবেন না”। ETimes-এর সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, ইতিমধ্যেই তিনি শোটির শুটিং শুরু করেছেন এবং তিনি এই সুযোগটিকে একটি “দায়িত্ব” হিসাবে দেখছেন। এই ধারাবাহিকটি তাঁর নায়িকা হিসাবে চতুর্থ শো। তাই কোনও নার্ভাসনেস নেই, পরিবর্তে, তাঁর দাবি, শোটির অংশ হতে পেরে তিনি সত্যিই উত্তেজিত।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার